Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোর আনন্দের সাথে সাথে মিশে আছে বিদায়ের সুর (Last Metro on The Night)। ঠাকুর দেখার ভিড়, সারারাত প্যান্ডেল হপিং সব মিলিয়ে শহর এখন উৎসবের আবহে মাতোয়ারা। দুর্গাপুজোর ভিড় সামাল দিতে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ এ বছরও যাত্রীদের জন্য ঘোষণা করেছে বিশেষ সময়সূচি। নবমীর রাতে তাই মধ্যরাত পেরিয়ে ভোর পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা।

ব্লু লাইন (Last Metro on The Night)
দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতা সবচেয়ে ব্যস্ত রুটগুলির মধ্যে অন্যতম এই ব্লু লাইন। নবমীর রাতে যাত্রীদের সুবিধার্থে শেষ ট্রেন চলবে ভোর পর্যন্ত।
- শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: শেষ মেট্রো ভোর ৩টা ৪৭ মিনিটে।
- দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম: শেষ মেট্রো ভোর ৩টা ৪৮ মিনিটে।

গ্রিন লাইন (Last Metro on The Night)
নতুন রুট হলেও যাত্রীদের জন্য ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে গ্রিন লাইন। বিশেষ করে হাওড়া ও সল্টলেকের সংযোগের কারণে এটি বহু মানুষের পছন্দের যাতায়াতের মাধ্যম। নবমীর ভিড় সামলাতে এই লাইনের শেষ মেট্রো চলবে ভোর পর্যন্ত।
- সল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান: শেষ মেট্রো ভোর ৪টা ১৮ মিনিটে।
- হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V: শেষ মেট্রো ভোর ৪টা ৬ মিনিটে।

ইয়েলো লাইন (Last Metro on The Night)
এই লাইনে এখনও মেট্রোর সংখ্যা তুলনামূলক কম। তাই নবমীর দিনও এখানে পরিষেবা মাঝরাত পর্যন্ত নয়, রাতেই শেষ হবে।
- নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর: শেষ মেট্রো রাত ১০টা ৩০ মিনিটে।
- জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া: শেষ মেট্রো রাত ১০টা ৫০ মিনিটে।
আরও পড়ুন: Kanakdurga Jhargram: চারশো বছরেরও পুরনো কনকদুর্গা মন্দির কেন এত রহস্যঘেরা?

পার্পল লাইন (Last Metro on The Night)
দক্ষিণ-পশ্চিম কলকাতার এই রুট এখনও ছোট পরিসরে বিস্তৃত। নবমীর দিন এই লাইনের মেট্রোও রাতের মধ্যে শেষ হয়ে যাবে।
- জোকা থেকে মাঝেরহাট: শেষ মেট্রো রাত ১০টা ৩০ মিনিটে।
- মাঝেরহাট থেকে জোকা: শেষ মেট্রো রাত ১০টা ৫৫ মিনিটে।
যারা এই রুটে যাতায়াত করবেন, তাদেরও রাত ১১টার মধ্যে শেষ ট্রেনে ওঠার ব্যবস্থা করতে হবে। মহা নবমীর রাত মানেই ঠাকুর দেখার শেষ মুহূর্তের ভিড়। তাই কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার্থে ভোর পর্যন্ত ব্লু ও গ্রিন লাইনে মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে ইয়েলো ও পার্পল লাইনে পরিষেবা মধ্যরাতের আগেই বন্ধ হয়ে যাবে।



