Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আইআরসিটিসি-তে কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ সহ অন্য জায়গায়ও। যোগ্যতা যাচাইয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হবে (Job)।
আইআরসিটিসি-তে চাকরির সুযোগ (Job)
কর্মী নিয়োগের কথা জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড। কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। সংস্থার তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশের উত্তর-পূর্ব বা পূর্বাঞ্চলীয় শাখার জন্য নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদনের পরে তারা অংশ নিতে পারবেন ইন্টারভিউয়ে (Job)।
আইআরসিটিসি-তে নিয়োগ করা হবে হসপিটালিটি মনিটর পদের জন্য। মোট শূন্যপদ ১৬টি। নিযুক্তদের চুক্তিভিত্তিক কাজের মেয়াদ হবে দু’বছর। তারপর নিযুক্তদের কাজের ভিত্তিতে ও সংস্থার প্রয়োজনে কাজের মেয়াদ এক বছর বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। নিযুক্তদের কর্মস্থল হবে পশ্চিমবঙ্গ সহ দেশের উত্তর-পূর্বের কোনও রাজ্যে।
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। বয়সের ছাড় থাকবে সংরক্ষিতদের জন্য। নিযুক্তদের বেতন হবে মাসে ৩০ হাজার টাকা। তাছাড়াও তাদের জন্য থাকবে অতিরিক্ত সুযোগসুবিধা।

আরও পড়ুন: Horoscope 2 October 2025: আজকের গ্রহ-নক্ষত্রের প্রভাবে আপনার ভাগ্যে কী ঘটতে চলেছে?
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনে বিএসসি ডিগ্রি থাকতে হবে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তাছাড়াও দরকার দু’বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা। অন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে মেধার ভিত্তিতে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে নিয়োগের ইন্টারভিউ হবে ১৬ এবং ১৭ অক্টোবর। সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত চলবে নিয়োগের ইন্টারভিউ। ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তিতে বলা ফরম্যাট অনুযায়ী সমস্ত নথিপত্র ও আবেদনপত্র সহ উপস্থিত থাকতে হবে (Job)।


