Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিগত ১১ বছরে বহু প্রকল্প চালু হয়েছে যার মধ্যে অন্যতম হলো বিদ্যালক্ষ্মী যোজনা। এই প্রকল্পে খুব কম সুদে শিক্ষার্থীদের ঋণ দেয় ব্যাঙ্কগুলি (PNB)। এবার সেই সরকারি শিক্ষা ঋণের হার কমালো পিএনবি।
শিক্ষা ঋণের হার কমালো ব্যাঙ্ক (PNB)
কেন্দ্রীয় সরকার সমাজের বিভিন্ন শ্রেণীর জন্য নানান প্রকল্প চালু করেছে। সেরকমই একটা প্রকল্প হলো বিদ্যালক্ষ্মী যোজনা। শিক্ষার্থীদের জন্য এই প্রকল্প। এই প্রকল্পের আওতায় ব্যাঙ্কগুলি যোগ্য শিক্ষার্থীদের খুব কম সুদে শিক্ষা ঋণ দেয়। এর মধ্যে এখন অন্যতম রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, বিদ্যালক্ষ্মী যোজনার আওতায় শিক্ষার্থীদের আরও বেশি সুবিধা দিচ্ছে (PNB)।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবি ০.২ শতাংশ হার কমিয়েছে শিক্ষা ঋণের উপর। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে শিক্ষার্থীদের শিক্ষার সুযোগের সহায়তার প্রতিশ্রুতি প্রদান করে এই পদক্ষেপ। বিদ্যালক্ষ্মী যোজনা উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে। কেন্দ্রীয় সরকারের এই বিদ্যালক্ষ্মী যোজনা উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে। ব্যাঙ্কের তরফে বলা হয়েছে যে এই ভারতের ৮৬০টি চিহ্নিত মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য এই বিশেষ সিদ্ধান্ত। সংশোধনের পর ৭.৫ শতাংশ সুদে শিক্ষা ঋণ প্রতিষ্ঠানের উপর নির্ভর করে শুরু হবে।

আরও পড়ুন: Team India: নজির সৃষ্টি করলেন সিরাজ কিন্তু মন জিতলেন বুমরা
২০২৪ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্পটি অনুমোদন দেয়। এই প্রকল্পের মূল লক্ষ্য হল মেধাবী শিক্ষার্থীদের সাহায্য করা, অর্থের সমস্যায় যাতে তাদের পড়াশোনা বন্ধ না হয়ে যায়। মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যেকোনও শিক্ষার্থী টিউশন এবং অন্যান্য কোর্স ফি মেটাতে জামানতমুক্ত এবং গ্যারান্টর-মুক্ত ঋণ পেতে পারে।
এই প্রকল্পটি ভারতের NIRF রাঙ্কিং অনুসারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলির জন্য প্রযোজ্য। ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণের জন্য শিক্ষার্থীরা যেকোনও ডিফল্ট পরিমাণের ৭৫ শতাংশের জন্য ক্রেডিট গ্যারান্টি পেতে পারেন। ব্যাঙ্কগুলোকে এই প্রকল্পের অধীনে আরও বেশি শিক্ষার্থীকে শিক্ষা ঋণ দিতে সাহায্য করে (PNB)।


