Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি (Weather Update) ইতিমধ্যেই স্থলভাগে প্রবেশ করেছে এবং বর্তমানে তা স্থলভাগের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। স্থলভাগে প্রবেশের ফলে এর শক্তি কিছুটা হ্রাস পেলেও এর প্রভাবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় প্রবল বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকছে।
উত্তরবঙ্গে শনিবার প্রবল দুর্যোগের সম্ভাবনা (Weather Update)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে শনিবার (Weather Update) প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই দুই জেলায়। এর জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা।
অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update)
এছাড়া, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরে আগামী (Weather Update) রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণ দিনাজপুর ও মালদহেও শনিবার ও রবিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে দুর্যোগের পরিস্থিতি সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা
অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও, একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শনিবার এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। মুর্শিদাবাদে শনিবার ভারী বৃষ্টি হতে পারে। বীরভূম ও নদিয়ায় বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইসব জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

সমুদ্রে না যাওয়ার পরামর্শ
সমুদ্র এখনও পুরোপুরি শান্ত না হওয়ায়, উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আগামী ২৪ ঘণ্টা। উল্লেখ্য, ওড়িশার গোপালপুরের কাছ দিয়ে গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করে ওড়িশার উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে চলেছে। এটি ছত্তীসগঢ় হয়ে আরও দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: Koel – Ranjit Mallick : কোয়েলের স্বার্থপর জীবনে ‘যুধিষ্ঠির’ রঞ্জিত মল্লিক! পোস্ট অভিনেত্রীর
কলকাতার আবহাওয়া
কলকাতার তাপমাত্রার হালহকিকত বলছে, শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি। আর শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.২ ডিগ্রি কম।


