Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পতনের ধারা কাটিয়ে ট্র্যাকে ফিরলো শেয়ার বাজার। ৬০০ পয়েন্ট উপরে উঠে দৌড় শেষ করলো বিএসই সেনসেক্স (Stock Market)।
চাঙ্গা হলো শেয়ার বাজার (Stock Market)
সপ্তাহের প্রথম সেশনেই দেশের শেয়ার বাজারে গতি দেখা গেল। স্বস্তি লগ্নিকারীদের মনে। সোমবার ব্যাপক গতি দেখা গেল ব্যাঙ্কিং ও আইটি সেক্টরের স্টকে। অন্য দেশের স্টকেও গতি দেখা গিয়েছে। লগ্নিকারীরা তাকিয়ে আছেন quarterly earning season-এর দিকেও। এর প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারের উপর পড়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা (Stock Market)।
সোমবার BSE সেনসেক্স ৫৮২.৮৬ পয়েন্ট বা ০.৭২ শতাংশ উঠে দৌড় শেষ করেছে। এর জেরে সেনসেক্স শেষ হয়েছে ৮১,৭৯০.১২ পয়েন্টে। সেনসেক্স বেড়েছিল সবচেয়ে বেশি ৬৩৯.২৫ পয়েন্ট। সেই সময় ৮১.৮৪৬.৪২ পয়েন্ট ছুঁয়েছিল সূচক।
NSE নিফটি৫০ বেড়েছে ১৮৩.৪০ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ। যার জেরে আরও একবার ২৫,০০০ স্তরের উপরে উঠেছে এই সূচক। নিফটি৫০ শেষ করেছে ২৫,০৭৭.৬৫ পয়েন্টে। সোমবার সকালে মার্কেট খোলার কিছুক্ষণের মধ্যেই ২০০ পয়েন্ট বেড়ে গিয়েছিল সেনসেক্স। নিফটিও ৬২ পয়েন্টের মত উঠতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: Deep Fridge: ডিপ ফ্রিজে আটকে সম্পর্ক! বিচ্ছেদের ৫ বছর পর একসাথে স্বামী-স্ত্রী
কোন কোন স্টকের হাত ধরে উত্থান?
বাজাজ ফিনান্স, ইনফোসিস, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, টাটা কনসাল্টেন্সি সার্ভিস, টেক মাহিন্দ্রা, অ্যাক্সিস ব্যাঙ্ক, বাজাজ ফিনসার্ভ, এটার্নাল। তবে কিছু স্টককে ধাক্কা খেতেও দেখা গেছে। যার মধ্যে রয়েছে টাটা স্টিল, আদানি পোর্টস, পাওয়ার গ্রিড, টাইটানের মতো সংস্থার স্টক (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


