Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কোজাগরী লক্ষ্মীপুজার পবিত্র দিনে উন্মোচিত হল জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ‘ডিপ ফ্রিজ’এর অফিসিয়াল পোস্টার (Deep Fridge)। এই বিশেষ মুহূর্তে পরিচালক অর্জুন দত্ত (Arjunn Dutta) এবং প্রযোজক কৃষ্ণ কয়াল তাঁদের নতুন ছবির প্রথম ঝলক সামনে আনলেন।
সম্মানিত হওয়া (Deep Fridge)
ছবিটি ইতিমধ্যেই ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ফিচার ফিল্ম হিসেবে সম্মানিত হয়েছে। শুধু তাই নয়, এটি নির্বাচিত হয়েছে ভারতের অন্যতম সম্মানজনক চলচ্চিত্র উৎসব আইএফএফআই-এর “ইন্ডিয়ান প্যানোরামা” বিভাগেও (Deep Fridge)।
অভিনয়ে কারা কারা থাকছেন? (Deep Fridge)
‘ডিপ ফ্রিজ ‘একটি মর্মস্পর্শী ও হৃদয়গ্রাহী গল্প। ছবির গল্পে ফুটে উঠেছে সম্পর্কের জটিলতা, জীবনের কঠিন বাস্তবতা এবং আবেগের সূক্ষ্ম দোলাচল। এই ছবিতে অভিনয় করেছেন বাংলার জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতারা । অভিনয়ে আছেন আবীর চ্যাটার্জী (Abir Chatterjee), তনুশ্রী চক্রবর্তী (Tanusree), অনুরাধা মুখার্জী (Anuradha Mukherjee), দেবযানী চ্যাটার্জী , শোয়েব কবির, কৌশিক চ্যাটার্জী, লক্ষ্য ভট্টাচার্য, প্রিয়াঙ্কা গুহ এবং আর্য দাশগুপ্ত।

ছবির কাহিনী
এটি একটি বিচ্ছেদ হওয়া স্বামী-স্ত্রীর গল্প , যারা পাঁচ বছর পর একসাথে একটি রাত কাটায় এবং তাদের মানসিক টানাপোড়েন, বুনন এবং চাপা অনুভূতিগুলো এই ঘটনার মাধ্যমে উঠে আসে। ডিপ ফ্রিজ’ সিনেমাটি তিনটি অংশে বিভক্ত – আইস কিউব (Ice Cube), মেল্টিং পয়েন্ট (Melting Point), এবং ডিফ্রস্ট (Defrost)।
প্রভাব ফেলা
পরিচালক অর্জুন দত্ত (Arjunn Dutta) এর আগে ‘অব্যক্ত ‘ (Abyakto) এবং ‘গুলদস্তা’-র ( Guldasta) মতো ছবির মাধ্যমে দর্শকের মন জয় করেছেন। এবার ‘ডিপ ফ্রিজ’-এ তিনি এক নতুন ও সাহসী গল্প বলছেন, যা আশা করা হচ্ছে দর্শকদের মনে গভীর প্রভাব ফেলবে।
ছবিটি মুক্তি পেতে চলেছে ২১শে নভেম্বর, বড় পর্দায়। বাংলা সিনেমার জন্য এটি একটি গর্বের মুহূর্ত। কোজাগরী লক্ষ্মীপুজার শুভ দিনে এই ঘোষণা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
সিনেমায় নতুন মাত্রা যোগ
বাংলা চলচ্চিত্র জগতে এমন একটি ছবি আশা জাগাচ্ছে। এটি শুধু একটি ছবি নয়, বরং একটি অভিজ্ঞতা, যা দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। ‘ডিপ ফ্রিজ ‘এর পোস্টার ইতিমধ্যেই অনলাইনে শেয়ার হওয়ার পর দর্শকদের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে। অনেকে বলছেন, এ ধরনের ছবি বাংলা সিনেমায় নতুন মাত্রা যোগ করবে।
আরও পড়ুন: Aparajita Adhya: গোলাপি রঙের লক্ষ্মীর আরাধনায় অপরাজিতা, নিজেও সাজলেন লক্ষ্মী হয়ে!
বড় পর্দায় জীবন্ত হয়ে উঠা
এই লক্ষ্মী পুজোতে লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে ‘ডিপ ফ্রিজ ‘ শুরু করল তার যাত্রা। ডিপ ফ্রিজ’-ছবির গল্প মূলত আবর্তিত হয়েছে প্রাক্তন স্বামী-স্ত্রীর বিবাহবিচ্ছেদ পরবর্তী সময়ের অভিজ্ঞতাকে কেন্দ্র করে ৷ অনুরাধা মুখোপাধ্যায়কে (Anuradha Mukherjee) দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী রঞ্জার ভূমিকায়। এখন অপেক্ষা ২১শে নভেম্বরের, যখন এই গল্প বড় পর্দায় জীবন্ত হয়ে উঠবে।
বাঙালি হিসেবে জাতীয় চলচ্চিত্র মঞ্চে বাংলা ছবি পুরষ্কৃত হওয়া এটা একটা বড় পাওনা, যেটা বাংলার কাছে একটা বড় গর্বের জায়গা । ডিপ ফ্রিজ সেক্ষেত্রে যে স্বাভাবিক ভাবে ব্যতিক্রমী ছবি তা বলাই বাহুল্য। তবে বক্স অফিসে কতটা সফলতা পায় এই ছবি, সেটা সময়ই বলবে (Deep Fridge)।


