Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবারের মধ্যে এই সংস্থার সমস্ত শেয়ার কেনেন তবেই বোনাস পেতে পারেন আপনি (Stock Finance)।
বোনাস দেবে সাত কোম্পানি (Stock Finance)
বেশ কিছু সংস্থা তার কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে। যার মধ্যে সাত সংস্থার বোনাস ইস্যুর রেকর্ড ডেট ১০ অক্টোবর অর্থাৎ শুক্রবার। সুতরাং ওই সমস্ত সংস্থার থেকে বোনাস পেতে বৃহস্পতিবারের মধ্যেই কিনতে হবে শেয়ার। জেনে নিন কতটা বোনাস দেবে ওই সমস্ত সংস্থা (Stock Finance)।
হর্ষিল অ্যাগ্রোটেক বোনাস দেবে ১০:৩২ অনুপাতে। শেয়ারহোল্ডাররা প্রতি ৩২টি শেয়ারের জন্য শেয়ার বোনাস পাবেন ১০টি। শেয়ারের দাম ৬৩ পয়সা।
লক্ষ্মী গোল্ডোরনা হাউস শেয়ার হোল্ডারদের বোনাস দেবে ৭:৫ অনুপাতে। এই স্টকের দাম এখন ৮৮৩.৭০ টাকা। এর ৫টি শেয়ারের জন্য পাবেন নতুন ৭টি শেয়ার।
বোনাস দেবে নর্মদা ম্যাকপ্ল্যাস্ট। ১:১ অনুপাতে বোনাস দেবে এই সংস্থা। এই সংস্থার যে সংখ্যক শেয়ার আপনার কাছে থাকবে বোনাস পাওয়ার পর সেটা দ্বিগুণ হয়ে যাবে। এই স্টকের দাম ২৩৪.৬৫ টাকা।
শেয়ারহোল্ডারদের ২:১ অনুপাতে বোনাস দেবে পিউরিটি ফ্লেক্স প্যাক। অর্থাৎ একটি শেয়ারের জন্য পাওয়া যাবে দু’টি করে শেয়ার।
শেয়ারহোল্ডারদের ২:১ অনুপাতে বোনাস দেবে উযাস এনার্জি।

৩:৭ অনুপাতে শেয়ারহোল্ডারদের বোনাস দেবে আপসার্জ সিডস অফ এগ্রিকালচার। প্রতি ৭টি শেয়ারের জন্য তিনটি শেয়ার দেবে আপসার্জ সিডস অফ এগ্রিকালচার।

আরও পড়ুন: Railway Drug Bust: নৈহাটি স্টেশনে টুরিস্ট ব্যাগে গাঁজা! ১০০ কেজি গাঁজাসহ ধৃত চার!
শেয়ারহোল্ডারদের ১:২ অনুপারে বোনাস দেবে ভ্যালিয়েন্ট কমিউনিকেশনস। ২টি শেয়ার কিনলে একটি করে শেয়ার বোনাস পাওয়া যাবে। টেলিকম এবং কমিউনিকেশন সেক্টরের এই সংস্থার স্টকের দাম ১,১৫৪ টাকা (Stock Finance)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


