Last Updated on [modified_date_only] by Debu Das
কে টিভি বাংলা ডিজিটাল : আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ(Khawaja Asif On India)। তিনি দাবি করেছেন, ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কা এবার ‘বাস্তব’, এবং সংঘাত হলে পাকিস্তান ‘আগের চেয়ে ভালো ফল করবে’। এই মন্তব্য ঘিরে ফের উত্তেজনা তৈরি হয়েছে ভারত-পাকিস্তান সীমান্তে।
‘ভারত কখনও একত্রিত দেশ ছিল না’, দাবি আসিফের (Khawaja Asif On India)
সম্প্রতি পাকিস্তানের সংবাদমাধ্যম সানা টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে খোয়াজা আসিফ (Khawaja Asif) বলেন, “আমি সংঘাত চাই না, কিন্তু যুদ্ধের ঝুঁকি বাস্তব এবং আমি তা অস্বীকার করছি না(Khawaja Asif On India)। যদি যুদ্ধ বাধে, আল্লাহর কৃপায় আমরা আগের চেয়ে ভালো ফল করব।”
তিনি আরও দাবি করেন, “ইতিহাসে শুধুমাত্র মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময়েই ভারত কিছুটা একত্রিত ছিল। পাকিস্তান আল্লাহর নামে তৈরি, এবং দেশের ভেতরে আমাদের মতবিরোধ থাকলেও ভারতের বিরুদ্ধে লড়াইয়ে আমরা একজোট হয়ে যাই।”
মন্ত্রীর মতে, গত ছয় মাসে পাকিস্তান নাকি একাধিক আন্তর্জাতিক মিত্র দেশ পেয়েছে, বিশেষত অপারেশন সিঁদুরের পর থেকে। তবে তিনি কোন দেশ পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে, তা স্পষ্ট করে জানাননি।
“দেশ রক্ষায় যে কোনও সীমা পেরোতে প্রস্তুত”(Khawaja Asif On India)
খোয়াজা আসিফের এই বক্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া এসেছে ভারতীয় প্রতিরক্ষা মহল থেকে(Khawaja Asif On India)। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আগেই সতর্ক করে দিয়েছিলেন, পাকিস্তান যদি রাষ্ট্রপৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ চালিয়ে যেতে থাকে, তবে “তার ভূগোল টিকিয়ে রাখা কঠিন হবে।”
অন্যদিকে, শুক্রবার হায়দরাবাদে এক অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট ভাষায় বলেন,
“ভারতের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় আমরা কখনও আপস করব না। প্রয়োজনে সীমান্ত পেরিয়েও দেশের নাগরিকদের সুরক্ষিত করব।”
তিনি আরও যোগ করেন, “২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক, ২০১৯-এর বালাকোট হামলা, আর এবারের অপারেশন সিন্ধুর সময় ভারত প্রমাণ করেছে—আমরা কথা নয়, কাজেই বিশ্বাসী।”

আরও পড়ুন : India Canada Relation : ভারত সফরে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ, দুই দেশের সম্পর্কে বরফ গলানোর ইঙ্গিত?
অপারেশন সিঁদুরে ভারতের দৃঢ় অবস্থান(Khawaja Asif On India)
গত মে মাসে ভারত অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক আঘাত হানে(Khawaja Asif On India)। এই অভিযানে পাকিস্তানের অন্তত ১২টি যুদ্ধবিমান, যার মধ্যে মার্কিন তৈরি F-16 জেটও ছিল, ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন ভারতীয় বায়ুসেনা প্রধান এ পি সিং।
অভিযানের তিন দিনের মধ্যেই পাকিস্তান যুদ্ধবিরতির আবেদন জানায়। এই অভিযান ভারতের সামরিক কৌশলে এক বড় মোড় ঘুরিয়েছে, যা পাকিস্তানের প্রশাসন ও সেনাবাহিনীর মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে।

‘যুদ্ধোন্মাদনা নয়, সংলাপ প্রয়োজন’(Khawaja Asif On India)
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, খোয়াজা আসিফের সাম্প্রতিক মন্তব্য পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সঙ্কট ঢাকতেই দেওয়া (Khawaja Asif On India) । তবে এই ধরনের উসকানিমূলক বক্তব্য দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নষ্ট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
ভারত বারবার জানিয়ে এসেছে—সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত শান্তি সম্ভব নয়। তবে কূটনৈতিকভাবে নয়াদিল্লির অবস্থান স্পষ্ট—শান্তি চাই, কিন্তু জাতীয় নিরাপত্তার বিনিময়ে নয়।


