Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে এবার মুখ খুললেন ভারতের সদ্য নির্বাচিত অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)।
রো-কো জুটিকে নিয়ে বার্তা গিলের (Shubman Gill)
রোহিত শর্মাকে সরিয়ে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে গিলের কাঁধে। যা নিয়ে এখন চর্চা ক্রিকেটপ্রেমীদের মধ্যে। বোর্ড জানিয়েছে ২০২৭ সালের বিশ্বকাপের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অনেকেই এই সিদ্ধান্ত মানতে পারছেন না। অনেকেই বোর্ডের এই সিদ্ধান্তকে ভুল মনে করছেন আবার অনেকের মতে বেশি তাড়াহুড়ো করে ফেলছে বোর্ড। তবে রো-কো জুটি পরের বিশ্বকাপ খেলবেন কিনা সেই বিষয়ে কিছু নিশ্চিত করে জানাননি। অস্ট্রেলিয়ার সিরিজেই তাদের শেষবারের মতো দেশের জার্সিতে দেখা যাবে কিনা সেই নিয়েও চলছে জল্পনা। এইবার সেই নিয়ে মুখ খেললেন ইন্ডিয়ার সদ্য নির্বাচিত অধিনায়ক গিল (Shubman Gill)।

ওয়ানডে দলের দায়িত্ব পাওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হন গিল। সেখানেই মুখ খুললেন কোহলি ও রোহিতকে নিয়ে। তিনি স্পষ্ট ভাবে জানান ড্রেসিং রুমে এখনও বড় ভূমিকা রয়েছে দুই তারকার। গিল বলেন ‘বিরাট ও রোহিতের মতো অভিজ্ঞতা খুব কম ক্রিকেটারের আছে। ওঁদের মতো ম্যাচ জেতানোর দক্ষতাও রয়েছে ওম জনের। আর সেই কারণেই ২০২৭ সালের ODI বিশ্বকাপের জন্য টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় খুব ভাল ভাবে রয়েছে দুজনে।’

প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার প্রশংসাও শোনা যায় বর্তমান অধিনায়কের গলায়। গিল জানান রোহিতের দেখানো পথেই হেঁটে বেশ কিছু বিষয় আয়ত্ত করতে চান অধিনায়ক হিসেবে। গিল বলেন ‘রোহিত ভাইয়ের শান্তশিষ্ট মনোভাবটা রপ্ত করতে চাই আমি। স্কোয়াডের মধ্যে সবার সঙ্গে ভাল রকম বন্ধুত্ব ছিল ওঁর।’ সেই পথেই হাঁটার ইচ্ছে প্রকাশ করেন গিল। তিনি আরও বলেন যে তিনি সব ফরম্যাটেই খেলতে এবং ICC-র ট্রফি জিততে মুখিয়ে আছেন। গিল আরও বলেন যে নিজের এই প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে চলাটা তার কাছে একটা চ্যালেঞ্জ (Shubman Gill)।


