Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ফেসবুক, ইনস্টাগ্রাম খুললেই দেখা যায়, কেউ আতসবাজি পোড়াচ্ছেন, কেউ মোমবাতি সাজাচ্ছেন, কেউ আবার রঙ্গোলিতে রঙ ছড়াচ্ছেন। সব মিলিয়ে উৎসবের রঙে রঙিন শহর। কিন্তু এই উৎসব মুখরতার মধ্যেও মন খারাপের ছায়া অভিনেত্রী শ্রীলেখা মিত্রর (Sreelekha Mitra) জীবনে। চারপাশের আনন্দে তিনি যেন নিজেকে একা অনুভব করছেন। কেন ? কী হয়েছে অভিনেত্রীর?
কী হয়েছে অভিনেত্রীর? (Sreelekha Mitra)
মঙ্গলবার ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেছেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সেখানে তিনি জানান ,সুন্দর, সুস্থ পরিবেশে বাঁচার চেষ্টা করাই আজকের দিনে অর্থহীন। তাঁর অভিযোগ, সৎভাবে উপার্জনের ইচ্ছের আজ কোনও দাম নেই। বিশেষ করে টলিপাড়ায় একজন সৎ, স্বাধীন মানসিকতার মানুষ টিকে থাকতে পারেন না।
অভিনেত্রীর কথায়, “আমি ভুলতে বসেছি আমি একজন অভিনেত্রী, কিংবা আমাকে ভুলতে বাধ্য করা হচ্ছে।” তিনি মনে করেন, মহিলা হওয়ার দরুন তাঁর চরিত্র নিয়েই আক্রমণ করা হচ্ছে। তাঁকে হেয় করার চেষ্টা চলছে। নিজের চেষ্টায় বাঁচতে চাওয়াই যেন অপরাধ। পোস্টের শেষে শ্রীলেখা (Sreelekha Mitra) জানান, তিনি ক্লান্ত বোধ করছেন। আর লড়াই করতে পারছেন না। ক্ষয় হচ্ছে তাঁর মনের, শিল্পীর সত্তার।
স্পষ্টভাষিতা ‘অপরাধ’ (Sreelekha Mitra)
শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) বরাবরই খোলামেলা। সমাজ, রাজনীতি বা ইন্ডাস্ট্রির অন্যায় নিয়ে মুখ খুলতে দ্বিধা করেন না। যে কোনও রাজনৈতিক দলের খারাপ দিক নিয়েও সরব হয়েছেন তিনি। হয়তো সেই কারণেই বারবার আক্রমণের মুখে পড়তে হয়েছে তাঁকে।
তাঁর রসিক পোস্টও অনেক সময় মিম হয়ে ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায়। কেউ কটাক্ষ করেন, কেউ আবার করেন বডি শেমিং বা এজ শেমিং। সব সহ্য করেই এগিয়ে গেছেন অভিনেত্রী। কিন্তু এবার যেন ক্লান্ত তিনি।

তেল না দেওয়া (Sreelekha Mitra)
শ্রীলেখা (Sreelekha) বহুবার জানিয়েছেন, টলিউডের অভ্যন্তরীণ রাজনীতির শিকার তিনি। তাঁর কথায়, তিনি কাউকে তেল মারতে পারেন নি, তাই কাজ পান না। এমনকি পরিচালনা করলেও তাঁর ছবিকে অনেক সময় হল দেওয়া হয় না। এই অবহেলার আক্ষেপ বারবার প্রকাশ পেয়েছে তাঁর কথায়। তিনি মনে করেন, প্রতিভার চেয়ে তোষামোদি এখন বেশি গুরুত্ব পায়।
জারি লড়াই
অভিনেত্রী মুখে ক্লান্তির কথা বললেও, তাঁর অনুরাগীরা জানেন, শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) সহজে হার মানেন না। বহুবার কটাক্ষের জবাব দিয়েছেন রসিকতার মাধ্যমে। নিজের পথেই চলেছেন দৃঢ়ভাবে। তাঁর এই পোস্টে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর অনুরাগীরা মনে করিয়ে দিয়েছেন, আপনার লড়াইই আপনার শক্তি। উৎসবের এই আনন্দের সময়েও শ্রীলেখার এই মনখারাপের বার্তা যেন ফের মনে করিয়ে দিল, গ্ল্যামারের আড়ালেও রয়েছে বাস্তবের কষ্ট, হতাশা ও সংগ্রাম।
আরও পড়ুন: PM Modi: রামের আদর্শে অনুপ্রাণিত ভারত, দীপাবলিতে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর খোলা চিঠি
সহজে হার না মানা
শ্রীলেখার (Sreelekha) অনুরাগীরা জানেন, শ্রীলেখা সহজে হার মানার মানুষ নন। বহুবার বিপর্যয়ের মুখে পড়েও তিনি ঘুরে দাঁড়িয়েছেন। তাঁর সাহস, স্পষ্টভাষিতা ও রসবোধই তাঁকে আলাদা করে তোলে। তাই তাঁরা আশা করছেন, এই দুঃসময়ও তিনি কাটিয়ে উঠবেন। উৎসবের এই মরসুমে, যখন চারিদিকে আনন্দের জোয়ার, তখন শ্রীলেখার এমন পোস্ট অনেককেই ভাবিয়ে তুলেছে। টলিউডের ঝলমলে পর্দার আড়ালে লুকিয়ে থাকা কঠিন বাস্তব ,যেন ফের সামনে এনে দিলেন তিনি (Sreelekha Mitra)।


