Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার ভাইফোঁটা (Bhai Phonta 2025)। ভাইদুজ, ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইদ্বিতীয়া নামেও পরিচিত এই উৎসবটি মূলত ভাই-বোনের স্নেহ, ভালোবাসা ও মঙ্গলকামনার প্রতীক। এই দিন বোনেরা ভাইদের কপালে ফোঁটা দেন, তাদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। পাশাপাশি চলে উপহার বিনিময় ও মিষ্টিমুখের আনন্দঘন পর্ব। তবে শাস্ত্র অনুসারে ভাইফোঁটা পালনের সময় কিছু বিশেষ নিয়ম মেনে চলা শুভ বলে মনে করা হয়।
ভাইফোঁটার শুভ নিয়মাবলি
১) শুভ ফোঁটা প্রস্তুতি (Bhai Phonta 2025)
ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার জন্য চন্দন, কেশর ও গঙ্গাজল একসঙ্গে মিশিয়ে একটি পবিত্র মিশ্রণ তৈরি করুন। এটি ভাইয়ের মঙ্গল ও অকল্যাণ নাশের প্রতীক।
২) নতুন পোশাক পরিধান
এই দিনে ভাই ও বোন উভয়েরই নতুন পোশাক পরা শুভ মনে করা হয়। নতুন পোশাক সৌভাগ্য ও নতুন সূচনার প্রতীক।
৩) বসার নিয়ম (Bhai Phonta 2025)
ফোঁটা দেওয়ার সময় কেউই মাটিতে সরাসরি বসবেন না। ভাইকে কাঠের তৈরি জলচৌকিতে বা সুতির আসনে বসান। এতে পূজার পবিত্রতা বজায় থাকে।
৪) মিষ্টির সংখ্যা (Bhai Phonta 2025)
ভাইকে পাঁচ বা সাত রকম মিষ্টি খাওয়ানো শুভ। কিন্তু তিন রকম মিষ্টি দেওয়া অশুভ বলে ধরা হয়।
৫) ফোঁটা দেওয়ার ভঙ্গি (Bhai Phonta 2025)
বোন সবসময় নিচু হয়ে বা মাটিতে বসে ফোঁটা দেবেন। দাঁড়িয়ে বা চেয়ারে বসে ফোঁটা দেওয়া উচিত নয়।
৬) শুভ মুহূর্তে ফোঁটা (Bhai Phonta 2025)
পঞ্জিকা দেখে শুভ লগ্ন বা শুভ মুহূর্তে ফোঁটা দিন। ভুল সময়ে ফোঁটা দিলে তা শুভ ফল দেয় না বলে বিশ্বাস।
৭) উপহার গ্রহণের সময়
ভাইকে মিষ্টিমুখ করানোর পরেই ভাইয়ের কাছ থেকে উপহার নিন। তার আগে নয়।
৮) দইয়ের ফোঁটার মাহাত্ম্য
চন্দনের সঙ্গে দই মিশিয়ে ফোঁটা দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দই শান্তি ও সমৃদ্ধির প্রতীক।
৯) রুপোর উপহার (Bhai Phonta 2025)
ভাই-বোন একে অপরকে রুপোর কোনো বস্তু উপহার দিতে পারেন। রুপো স্থায়িত্ব ও সৌভাগ্যের প্রতীক।
আরও পড়ুন:Kali Puja Night: কালীপুজোর রাতে শব্দবাজির দাপট, পুলিশি অভিযানে গ্রেফতার ৬৪০
১০) মঙ্গল কামনায় প্রার্থনা
এই দিন বোনেরা ভাইয়ের মঙ্গল, দীর্ঘায়ু ও সুখের কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। এটি ভাইফোঁটার সবচেয়ে পবিত্র অংশ।



