Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার দুরন্ত ছন্দে Nifty IT সূচক। বিপুল বৃদ্ধি দেখা গেল ইনফোসিসের স্টকে। Nifty IT সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট বেড়েছে প্রায় ৩ শতাংশ (Infosys)।
বাজার খুলতেই বিপুল বৃদ্ধি দুই সূচকের (Infosys)
দিওয়ালির ছুটির পরে বৃহস্পতিবার শেয়ার মার্কেট খুলতেই ব্যাপক বৃদ্ধি দেখা গেল সেনসেক্স ও নিফটি৫০-র। দেশেই দুই ইনডেক্সের পাশাপাশি আইটি সেক্টরাল ইনডেক্সের বৃদ্ধিও হয়েছে দুরন্ত গতিতে। দেশের বিভিন্ন সংস্থার স্টকের উল্লেখযোগ্য বৃদ্ধির জেরেই নিফটি আইটি সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট বেড়েছে প্রায় ৩ শতাংশ (Infosys)।
বৃহস্পতিবার নিফটি আইটি সেক্টরাল ইনডেক্সের বৃদ্ধিতে বড় ভূমিকা রয়েছে ইনফোসিসের। এই সংস্থার শেয়ার দর সাড়ে চার শতাংশের বেশি বৃদ্ধি হয়ে দর ছুঁয়েছিল ১ হাজার ৫৪৩ টাকা। ইনফোসিসের পাশাপাশি উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে একাধিক আইটি সংস্থার। ২ শতাংশের বেশি শেয়ার দর বেড়েছে এইচসিএল টেকনোলজিস, এমফ্যাসিস, টেক মাহিন্দ্রা এবং পারসিসটেন্ট সিস্টেমসের। ১ শতাংশের বেশি বাড়ছে কোফর্জ, উইপ্রো, টাটা কনসালটেন্সি সার্ভিস, এলটিআই মাইন্ডট্রি-র শেয়ার দর।
দেশের প্রথম সারির আইটি স্টকগুলোর শেয়ার দরে এই বিপুল বৃদ্ধির ফলে লাফিয়ে বেড়েছে সেনসেক্স ও নিফটি৫০-র পয়েন্ট। শেষ ক্লোজ়িংয়ের থেকে ৭২৭ পয়েন্ট বেশিতে বৃহস্পতিবার ওপেনিং হয়েছে সেনসেক্সের। এক বছর পর ২৬ হাজার পয়েন্ট পার করেছে নিফটি৫০। বাজার বিশ্লেষকদের মতে আমেরিকা ও ভারতের ট্রেড ডিল সংক্রান্ত খবর বড় ভূমিকা পালন করেছে আইটি স্টকের বৃদ্ধির পিছনে। সংবাদমাধ্যমের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতীয় পণ্যে শুল্কের পরিমাণ ১৫ থেকে ১৬ শতাংশে নেমে আসতে পারে। যা আইটি সংস্থারগুলোর জন্য স্বস্তির কারণ। এর জনই এই বৃদ্ধি বলে মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: Madhyamgram Road Accident: বেপরোয়া বাসের গতিতে পিষে গেল এক তরতাজা প্রাণ?
ইন্ডিয়া-ইউএস ট্রেড ডিলের পাশাপাশি ইনফোসিসের শেয়ার দর বৃদ্ধির পিছনে বড় ভূমিকা পালন করেছে শেয়ার বাইব্যাক প্রোগ্রাম বলেই মত বিশ্লেষকদের। এই তথ্যপ্রযুক্তি সংস্থা ১৬ হাজার শেয়ার বাইব্যাকের সিদ্ধান্ত নিয়েছে। যা সংস্থার ইতিহাসে সর্বোচ্চ (Infosys)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


