Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্যাটে বিরাট কোহলি ব্যর্থ হলেও জ্বলে উঠলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার মাটিতে নজির গড়লেন রোহিত (Ind vs Aus)।
রেকর্ডবুকে নাম লেখালেন ‘হিটম্যান’ (Ind vs Aus)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও খালি হাতে ফিরতে হলো বিরাট কোহলিকে। বিরত কোহলি ব্যর্থ হলেও নজর করলেন রোহিত শর্মা। ৯৭ বলে তিনি করলেন ৭৩ রান। তার খাতায় রয়েছে ৭টি চার ও ২টি ছয় (Ind vs Aus)।
অ্যাডিলেডে নজির গড়লেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ব্যাটার হিসেবে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচে হাজার রানের মালিক হলেন রোহিত শর্মা। ওয়ানদে ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ভারতীয় হিসেবে হাজার রানের রেকর্ড এখন তার দখলে। এই কীর্তি গড়লেন ২১ ইনিংস খেলে। বিরাটের রান রয়েছে ৮০২ আর শচীনের ৭৪০।
অ্যাডিলেডে পিচ ব্যাটিং সহায়ক হলেও বাধ সাধলো আবহাওয়া। গত দুদিন আকাশ মেঘলা ছিল বৃষ্টিও হয়েছে। তার প্রভাব পিচেও পড়েছে। যা মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউডকে আরও ভয়ঙ্কর করে তোলে। প্রথম দু’ওভারে হ্যাজেলউডের বলে ব্যাট ছোঁয়াতে পারেননি রোহিত। একপ্রকার অসম্ভব বলে মনে হচ্ছিলো তাকে খেলা। তবে মাথা ঠান্ডা রেখে এই কঠিন সময় পার করেন রোহিত। ধৈর্য না হারিয়ে নিজের অভিজ্ঞতার পরিচয় দিতে দেখা যায় তাকে। অন্য প্রান্তে কোহলি, গিল পরপর আউট হতে থাকলেও তিনি ক্রিজে লড়াই চালিয়ে যান।

আরও পড়ুন: India vs New Zeeland: বিশ্বকাপে শেষ সুযোগ ভারতের সামনে
কঠিন সময় পার করে পাল্টা আক্রমণের পথ নেন রোহিত শর্মা। সবরকম শট খেলতেই প্রায় দেখা যায় তাকে। দুটি ছয় আসে তার ব্যাটে। অন্যদিকে ভারত প্রথম ব্যাট করে ৯ উইকেট হারিয়ে তোলে ২৬৪ রান। রোহিত ছাড়া রান পেলেন শ্রেয়স আইয়ার (৬১) ও অক্ষর প্যাটেল (৪৪)। শেষের দিকে হর্ষিত রানার ব্যাটে আসে ২৪ রান। তবে রান পাননি নীতীশ কুমার রেড্ডি। অস্ট্রেলিয়ার হয়ে চার উইকেট নেন জাম্পা। বার্টলেট তিনটি ও স্টার্ক দুটি (Ind vs Aus)।


