Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: খেলা, অভিনয়, বিজ্ঞাপন (Sourav Ganguly) প্রতিটি ক্ষেত্রেই নিজের ছাপ রেখে গিয়েছেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। ক্রিকেট মাঠ থেকে টেলিভিশনের পর্দা, সর্বত্রই তিনি জনপ্রিয়। অন্যদিকে, বড়পর্দার প্রিয় মুখ আবীর চট্টোপাধ্যায়ও (Abir Chatterjee) সমান সফল। এবার এই দুই তারকা একসঙ্গে! তাঁদের নতুন উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ায় শুরু হয়েছে জোর জল্পনা।
নতুন কিছুর ইঙ্গিত (Sourav Ganguly)
পুজোর আমেজ এখনও (Sourav Ganguly) কাটেনি। এই সময়েই আবীর (Abir) জানান, ছুটি শেষ হলেও আনন্দ শেষ হয়নি। এবার কিছু নতুন করার সময়। তাঁর বক্তব্যে যেন ইঙ্গিত মিলল নতুন কাজের। ঠিক সেই সময়ই আলোচনায় যোগ দেন সৌরভ। জানা গিয়েছে, রান্না ও খাওয়াদাওয়াকে কেন্দ্র করে শুরু হতে চলেছে তাঁদের নতুন সহযোগিতা।
ইতিমধ্যেই শোনা যাচ্ছে, একটি জনপ্রিয় ভোজ্য তেলের বিজ্ঞাপনী প্রচারে জুটি বাঁধতে চলেছেন তাঁরা। এর আগেও এই ব্র্যান্ডের বিজ্ঞাপনে একা সৌরভকে (Sourav) দেখা গিয়েছিল। তখন তিনি নিজের হাতে ইলিশ রেঁধে তাক লাগিয়েছিলেন। এবার তাঁর সঙ্গে আবীর— ফলে দর্শকের আগ্রহ আরও বেড়েছে।
জুটিতে দেখা যেতে পারে (Sourav Ganguly)
সম্প্রতি সৌরভ ও আবির (Sourav Ganguly) দুজনকে একসঙ্গে হলুদ ট্যাক্সিতে দেখা গিয়েছে শহরের রাস্তায়। সেই দৃশ্যই যেন আগাম আভাস দিয়েছে আসন্ন প্রচারের। সৌরভ ও আবীরের কথোপকথনে উঠে এসেছে পুজোর খাওয়া, বাড়ির খাবারের প্রতি টান, আর উৎসব-পরবর্তী সময়ের গল্প। সেখান থেকেই শুরু নতুন বিজ্ঞাপনের গল্পের সূত্রপাত।
অনুরাগীদের মতে, সৌরভ–আবীর (Sourav – Abir) জুটি দর্শকের কাছে এক নতুন আকর্ষণ তৈরি করবে। দু’জনেই জনপ্রিয়, দু’জনেরই বিপুল ফ্যান–ফলোয়িং। বিশেষ করে মহিলা দর্শকদের মধ্যে তাঁদের জনপ্রিয়তা আলাদা করে উল্লেখযোগ্য। তাই বিজ্ঞাপনী প্রচারে তাঁদের একসঙ্গে দেখা গেলে প্রচারের পরিধি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
আসছে ‘বাংলা বিগ বস্’
বিজ্ঞাপনের পাশাপাশি সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) ব্যস্ত হচ্ছেন টেলিভিশনের নতুন দায়িত্বে। শোনা গিয়েছে, আগামী মার্চ বা এপ্রিল থেকেই শুরু হবে স্টার জলসা-র জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বাংলা বিগ বস্’-এর শুটিং। সেখানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সৌরভকে। ক্রিকেট মাঠের নেতৃত্ব এবার ছোট পর্দায়ও তিনি দেখাবেন— এমনটাই আশা করছেন দর্শকরা। সৌরভের উপস্থিতিতে এই শো যে আরও আকর্ষণীয় হয়ে উঠবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
দর্শকের কৌতূহল তুঙ্গে
ইতিমধ্যেই সৌরভ–আবীরের (Sourav – Abir) নতুন জুটি নিয়ে কৌতূহল তুঙ্গে পৌঁছেছে ইন্ডাস্ট্রি ও দর্শকের মনে। তাঁদের একসঙ্গে দেখার অপেক্ষায় ভক্তরা। এই দুই তারকা মিলে কী নতুন পরিবেশন করেন— সেটাই এখন দেখার বিষয়।
আরও পড়ুন: SBI: বিশ্বের সেরা ব্যাঙ্ক এসবিআই, পেল শ্রেষ্ঠত্বের শিরোপা!
সব মিলিয়ে, একদিকে টেলিভিশনের বড় দায়িত্ব, অন্যদিকে নতুন বিজ্ঞাপনী উদ্যোগে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। আর তাঁর পাশে আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) মানেই অতিরিক্ত তারকাজ্যোতি। এখন অপেক্ষা, কখন প্রকাশ্যে আসে তাঁদের সেই বহুচর্চিত নতুন বিজ্ঞাপন।
অনুপ্রেরণার প্রতীক
বাঙালির প্রিয় দাদা আজও অনুপ্রেরণার প্রতীক। মাঠের বাইরে থেকেও নেতৃত্ব, আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে প্রমাণ করে চলেছেন— সৌরভ গাঙ্গুলী নামটি শুধুই এক ক্রিকেটার নয়, এক ব্র্যান্ড, এক অধ্যায়। আর বাঙালির ঘরের ছেলের আত্মজীবনী নিয়েও আসছে নতুন ছবি। যেখানে অভিনয় করতে দেখা যাবে রাজকুমার রাওকে। সব ঠিক থাকলে আগামী বছর থেকেই ছবির শুটিং শুরু হতে পারে, বলে শোনা গিয়েছে।


