Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গত কয়েকদিন ধরেই ক্যানবেরার আকাশে মেঘ রয়েছে (Ind vs Aus)। তবে কি বৃষ্টিতে ভেস্তে যাবে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি?
খেলার আগে চোখ রাঙাচ্ছে বৃষ্টি (Ind vs Aus)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। এবার রাত পোহালেই শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। আর সেই সিরিজ জেতাই এখন ইন্ডিয়ার পাখির চোখ। ওয়ানডে সিরিজ হারের বদলা নেওয়াই মূল লক্ষ্য। আর যদি না যেতে তবে ফিরতে হবে খালি হাতে ভারতকে। তবে ম্যাচ শুরুর আগেই খারাপ খবর। ক্যানবেরায় প্রথম ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভাবনা (Ind vs Aus)। প্রথম ম্যাচের আগে আবহাওয়া সম্পর্কে কী জানা যাচ্ছে?
ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ক্যানবেরার মানুকা ওভাল স্টেডিয়ামে। এশিয়া কাপে সূর্যকুমারের নেতৃত্বে দল দুর্দান্ত পারফর্ম করছে। এশিয়া কাপ বিজয়ী হয়েছে তরুণ ব্রিগেড। পুরো টুর্নামেন্টে একটিও ম্যাচ হারেনি তারা। ধারাবাহিকভাবে ব্যাটে ভাল পারফর্ম করেছে অভিষেক শর্মা ও তিলক বর্মা। ভারতীয় বোলিংয়ের মূল স্তম্ভ জশপ্রীত বুমরা প্রত্যাবর্তনও শক্তি জুগিয়েছে দলের।

তবে প্রথম ম্যাচে নামার আগেই বৃষ্টির ভ্রুকুটি। পূর্বাবাস বলছে ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার কারণে ম্যাচে বিঘ্ন ঘটারও সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলেই জানা যাচ্ছে। অর্থাৎ ম্যাচ চলাকালীন একাধিকবার বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হলেও বাতিল হওয়ার সম্ভাবনা তেমন নেই। শুরু থেকেই আকাশ মেঘলা থাকবে যা পেসারদের জন্য কার্যকরী হতে পারে।

আরও পড়ুন: Lenskart: এবার নজরে Lenskart, চলতি সপ্তাহেই বাজারে আসছে সংস্থার আইপিও
ক্যানবেরা বরাবরই ব্যাটারদের জন্য অনুকূল। পিচে ভাল বাউন্স আছে এবং মাঠের আউটফিল্ড খুব দ্রুত। ফলে ব্যাটারদের চার ছয় মারতে দেখা যাবে। অতীতের পরিসংখ্যান বলছে এই পিচে পেসাররা সুবিধা পেয়েছেন। সব মিলিয়ে এই ম্যাচে বড় রানের আশা করছেন সকল ক্রিকেট সমর্থকরা। ক্যানবেরায় এখন পর্যন্ত মোট ২২ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে যার মধ্যে প্রথম ব্যাটিং করেছে যে দল, তারা জিতেছে ১০ বার এবং রান তাড়া করে দল জিতেছে ৯ বার (Ind vs Aus)।


