Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ, ৩১ অক্টোবর, সারা (PM Modi) দেশজুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস-ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পটেলের জন্মজয়ন্তী উপলক্ষে। এ বছর তাঁর ১৫০তম জন্মবার্ষিকী, তাই উদযাপনও হয়েছে বিশেষ আড়ম্বরের সঙ্গে। স্বাধীন ভারতের ঐক্যের স্থপতি হিসেবে খ্যাত ‘আয়রন ম্যান অব ইন্ডিয়া’-কে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই বিভিন্ন প্রান্তে আয়োজিত হয়েছে শোভাযাত্রা, পদযাত্রা ও প্যারেড।
পুষ্পস্তবক অর্পণ (PM Modi)
সকালে নয়া দিল্লির সর্দার পটেল চকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (PM Modi) এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা জানান। একইসঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন গুজরাটের কেভাদিয়া শহরে, যেখানে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ মূর্তি-স্ট্যাচু অব ইউনিটি। পটেলকে উৎসর্গিত এই ১৮২ মিটার উঁচু ভাস্কর্যের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি দেশবাসীর উদ্দেশে একতা ও সংহতির বার্তা দেন।
একতা দিবসের মূল অনুষ্ঠান (PM Modi)
মোদী বলেন, “সর্দার পটেল শুধু ভারতের রাজনৈতিক (PM Modi) সংহতি নয়, হৃদয়ের ঐক্যও গড়ে তুলেছিলেন। আজ তাঁর আদর্শই আমাদের পথ দেখাচ্ছে।” তাঁর নেতৃত্বে সকাল থেকেই শুরু হয় একতা দিবসের মূল অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নিজেই জাতীয় একতা শপথ বাক্য পাঠ করে অনুষ্ঠান উদ্বোধন করেন।

একতা প্যারেড
পরে শুরু হয় একতা প্যারেড-যেখানে ছিল গার্ড অব অনার, ফ্ল্যাগ মার্চ ও নানা প্রদর্শনী। বিশেষ আকর্ষণ ছিল সম্পূর্ণ মহিলা অফিসারদের প্যারেড, যা নারী শক্তির প্রতীক হিসেবে প্রশংসা কুড়িয়েছে। এতে অংশ নেয় পুলিশ, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, ন্যাশনাল ক্যাডেট কর্পস-এর সদস্যরা। তাঁদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন রাজ্যের প্রতিনিধি দল।
বিভিন্ন রাজ্যের ঐতিহ্য
মঞ্চে প্রদর্শিত হয় মার্শাল আর্ট, মোটরবাইকের স্টান্ট শো, এবং বিভিন্ন রাজ্যের ঐতিহ্য তুলে ধরা ট্যাবলো। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পুলিশ বাহিনীর উট, ঘোড়া এবং কুকুর নিয়ে বিশেষ প্রদর্শনী, যা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে ভারতীয় বায়ুসেনার এয়ার শো দিয়ে, যেখানে আকাশে রঙিন ধোঁয়ায় লেখা হবে ঐক্যের প্রতীকী বার্তা।
আরও পড়ুন: HS Exam Result 2025: উচ্চ মাধ্যমিকে নতুন অধ্যায়, সেমিস্টার পদ্ধতিতে প্রথম ফল প্রকাশ আজ
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একতা নগরে ছিল উৎসবের আবহ। বৃহস্পতিবারই মোদী দেখা করেন সর্দার বল্লভভাই পটেলের পরিবারের সদস্যদের সঙ্গে। আজকের মূল মঞ্চেও উপস্থিত ছিলেন পটেলের পৌত্র ও পরিবারের অন্যান্য সদস্যরা। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।


