Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: একাদশীর ভিড়ে অন্ধ্রপ্রদেশের মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে দশজনের (Andhra Stampede)। জখমের সংখ্যাও বহু। জানা গিয়েছে রাজ্যের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় ভেঙ্কটেশ্বরা স্বামী মন্দিরে একাদশীর বিশেষ পুজো দিতে জড়ো হন পুণ্যার্থীরা। হঠাৎ করেই মন্দির চত্বরে বেশ ভিড় হয়ে যায়। তবে হঠাৎ করে কেন হুড়োহুড়ি লেগে যায় তা জানা যায়নি

পর্যাপ্ত নিরাপত্তার অভাবেই বিপত্তি (Andhra Stampede)
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভিড় সামলানোর যথেষ্ট ব্যবস্থা ছিল না, ফলে বিপত্তি বাধে। অনুষ্ঠানের জন্য আগে থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি বলেও জানা গিয়েছে। সকাল সাড়ে এগারোটা নাগাদ ব্যক্তিগত মালিকানাধীন মন্দিরটিতে এই দুর্ঘটনা ঘটে।
পরিস্থিতির ভয়াবহ অবস্থা (Andhra Stampede)
প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ভিড় হঠাৎ করেই নিয়ন্ত্রণহীন হয়ে যায়। প্রচুর লোক একসঙ্গে চলে আসায় মন্দিরে ঢোকার হুড়োহুড়ি পড়ে যায়। ঢোকা এবং বেরোনোর পথ একই হওয়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। ঢোকা-বেরোনোর রাস্তায় নির্মাণকাজ চলায় রাস্তা ছোট হয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
প্রশাসনের অজান্তেই অনুষ্ঠান আয়োজন (Andhra Stampede)
অনুষ্ঠান সম্পর্কে রাজ্য সরকারও নাকি তেমন কিছু জানত না। ঘটনার পরই এক্স পোস্টে শোকপ্রকাশ করে বার্তা দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। উদ্ধারকাজে হাত লাগাতে এবং জখমদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: Jagaddhatri Puja: অভিনব এক রীতি, কেন পুজোর সময় শাড়ি পড়েন পুরুষরা?

মুখ্যমন্ত্রীর শোকবার্তা ও নির্দেশ
সমাজমাধ্যমের পোস্টে তিনি বলেছেন, ‘শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় ভেঙ্কটেশ্বরা মন্দিরে পদপিষ্টের ঘটনায় হতবাক। ভয়াবহ ঘটনায় পুণ্যার্থীদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা মর্মান্তিক। মৃতদের পরিজনদের প্রতি আমার গভীর সমবেদনা। জখমদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছি। স্থানীয় আধিকারিক ও জনপ্রতিনিধিদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ ঠিকমত হয়েছে কিনা তা সরেজমিনে দেখতেও বলেছি।’



