Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারের পর ভাইরাল হওয়া ভিডিও-কে ঘিরে তৈরি হয়েছে জল্পনা (Gautam Gambhir)। তবে কি উত্তপ্ত ভারতীয় শিবির?
সূর্যের উপর ক্ষোভে ফেটে পড়লেন গম্ভীর (Gautam Gambhir)
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হতাশাজনক হারের একদিন একদিন পর প্রধান কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমারের উত্তেজনাপূর্ণ কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ম্যাচ শেষ হওয়ার পরেই একটি ভিডিও ক্লিপে দেখা যায় ভারতের ব্যাটিং বিপর্যয়ের পর গম্ভীর ক্ষুদ্ধ হয়ে অধিনায়ক সূর্যের সঙ্গে আলোচনায় ব্যস্ত। আর সেই ভিডিও ঘিরেই তৈরি হয়েছে জল্পনা (Gautam Gambhir)।
টি-টোয়েন্টি সিরিজের আগে ওয়ানডে ম্যাচের সিরিজেও হারতে হয়েছে ভারতকে। তারপর শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাট করতে নেমে ভারতের ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে তাসের ঘরের মতো। তাদের মোট সংগ্রহ ১২৫ রান। অভিষেক শর্মাই ভারতের ব্যাটিং ধ্বংসস্তূপে একমাত্র উজ্জ্বল নক্ষত্র। তাছাড়া হর্ষিত রানা ৩৫ রানের ক্যামিও ইনিংস খেলেন। বাকি কোনও ব্যাটার দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।

অজিদের হয়ে ভারতের ব্যাটিং লাইন আপে ধস নামানোর কাজটা করেন জশ হ্যাজেলউড। ১৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। ইনিংসের শুরুতে শুভমন গিল, সূর্যকুমার যাদব ও তিলক বর্মাকে ফিরিয়ে ভারতকে বড় ধাক্কা দেন। জবাবে অস্ট্রেলিয়ার দুই ওপেনার হেড ও মার্শ আগ্রাসী মেজাজে শুরু শুরু করেন। ৪০ বল হাতে রেখেই জয় তুলে নেয় অজিরা। আর তাতেই যে কোচ সন্তুষ্ট নন সেটাই স্পষ্ট।

আরও পড়ুন: Babar Azam: মাত্র ১১ রান করে বিরাট-রোহিতের রেকর্ড ভেঙে শীর্ষে বাবর
গম্ভীর ও সূর্যকুমারের এই কথোপকথনের ভিডিয়ো ঘিরে এখন জল্পনা চলছে, ভারতীয় শিবিরে কি তুমুল অশান্তি চলছে? সহকারী কোচ মর্নি মর্কেল ও রায়ান টেন দুশখাতেও উপস্থিত ছিলেন, এতে এই আলোচনার গুরুত্ব ও হারের হতাশা আরও স্পষ্ট হয়ে ধরা পড়েছে। কোচ গম্ভীরকে কৌশলগত সিদ্ধান্ত ও ব্যাটিং নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও অধিনায়ক সূর্যকে শান্তভাবে জবাব দিতে দেখা যায়। ভারতের মিডিল অর্ডারের ফর্ম ও সামগ্রিক কৌশল নিয়েও প্রশ্ন উঠছে। বর্তমানে ভারত ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে। পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে না পারলে সিরিজ হাতছাড়া হতে চলেছে ভারতের (Gautam Gambhir)।


