Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বজয়ের অভিযানে নামার আগেই আজ দুপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের (Ind vs Aus) তৃতীয় ম্যাচে মাঠে নামছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। গত ম্যাচে হতাশাজনক হারের পর এই মুহূর্তে সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলটির কাছে আজকের ম্যাচ সিরিজে সমতা ফেরানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হুবার্টে অনুষ্ঠেয় এই ম্যাচে তাই জ্বলে উঠতে মরিয়া শুভমন গিল, অভিষেক শর্মারা।
প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে (Ind vs Aus) ভারতীয় ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। মাত্র ১২৫ রানেই অলআউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। অভিষেক শর্মা একাই অর্ধশতরান করলেও আর কোনও ভারতীয় ব্যাটারই সেভাবে প্রতিরোধ গড়তে পারেননি। তাই আজ সিরিজে টিকে থাকতে গেলে ভারতীয় ব্যাটারদের বড় রান করতেই হবে, বিশেষ করে টপ-অর্ডারে শুভমন গিলকে দ্রুত রানে ফিরতে হবে।
আরও পড়ুন: Gautam Gambhir: অস্ট্রেলিয়ার কাছে হারের পর মাঠে ক্ষোভে ফেটে পড়লেন গম্ভীর
ম্যাক্সওয়েলের প্রত্যাবর্তন, অজিদের শক্তি বৃদ্ধি (Ind vs Aus)
আজকের ম্যাচে (Ind vs Aus) অস্ট্রেলিয়া দলের শক্তি আরও বাড়তে চলেছে। কব্জির চোট সারিয়ে একাদশে ফিরতে চলেছেন অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের উপস্থিতি নিঃসন্দেহে অজিদের ব্যাটিং লাইন-আপকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে, তারকা অজি পেসার জোশ হ্যাজেলউড আজকের ম্যাচে খেলতে পারবেন না। তাঁর জায়গায় দলে আসতে পারেন পেসার সেন অ্যাবট অথবা বেয়ারডম্যান।
ভারতের প্রথম একাদশে পরিবর্তনের জল্পনা
গত ম্যাচের পারফরম্যান্সের পর ভারতীয় দলে কয়েকটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও প্রথম একাদশে তেমন কোনও বড় পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে ফিনিশার শিবম দুবের জায়গায় যদি ফিনিশার রিঙ্কু সিং এবং স্পিনার কুলদীপ যাদবের জায়গায় অতিরিক্ত পেসার আর্শদীপ সিংকে প্রথম একাদশে আনা হয়, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। গত ম্যাচে ভারতীয় দল যেভাবে মুখ থুবড়ে পড়েছিল, তাতে ব্যাটিং গভীরতা বাড়াতে বা পেস আক্রমণকে শান দিতে টিম ম্যানেজমেন্ট শেষ মুহূর্তে কোনো কড়া সিদ্ধান্ত নিতেই পারে।
আরও পড়ুন: India vs South Africa: বিশ্বকাপের মেগা ফাইনালের আগে দুই দলের খুঁটিনাটি
এমতাবস্থায়, ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে রয়েছেন সূর্যকুমার যাদব এবং তাঁর তরুণ ব্রিগেডের দিকে। সিরিজের সমতা ফেরাতে হলে আজ ভারতীয় দলকে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং— তিন বিভাগেই নিজেদের সেরাটা দিতে হবে। এই পরিস্থিতিতে দল কীভাবে চাপ সামলে ঘুরে দাঁড়ায়, সেটাই এখন দেখার।


