Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠার পরও জয়ের স্বাদ অধরাই থাকলো দক্ষিণ আফ্রিকার (Shafali Verma)।
‘শেফালিই এক্স ফ্যাক্টর’ (Shafali Verma)
এই প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠলো দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের ফাইনালে নামার আগের দিন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট জানিয়েছিলেন ভারতীয়দের চুপ করতে চান ট্রফি জিতে। সেঞ্চুরি করে সেই লক্ষে দলকে নিয়েও যাচ্ছিলেন কিন্তু দীপ্তি শর্মার বলে আমনজ্যোতের দুরন্ত ক্যাচেই ম্যাচের মোড় ঘোরায় ভারত। তার গোটা টুর্নামেন্টে নজর কেড়েও ট্রফি অধরাই থাকলো প্রোটিয়াদের। তবে তাদের জন্য যে সবচেয়ে বেশি চমক ছিল শেফালি বর্মা, ম্যাচ শেষে সেই কথা স্বীকার করে নিয়েছেন লরা উলভার্ট। তিনি জানিয়েছেন শেফালির বোলিংয়ের জন্য একেবারেই প্রস্তুত ছিল না তাঁর দল (Shafali Verma)।
ম্যাচে ধীরে ধীরে দক্ষিণ আফ্রিকা যখন নিজেদের প্রভাব বিস্তার করতে থাকতে সেই সময় হরমনপ্রীত কৌর সবাইকে চমকে দিয়ে বল তুলে দেন শেফালির হাতে। এখন থেকেই মোর ঘুরে যায় ম্যাচের। উলভার্ট বলেন, ‘এই ম্যাচে ওঁর বোলিং করাটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। এটাই ছিল সবচেয়ে বড় সারপ্রাইজ ফ্যাক্টর। খুবই ধীর গতিতে বোলিং করছিলেন শেফালি, উইকেটও তুলে নেন। বিশ্বকাপ ফাইনালে একজন পার্টটাইম বোলারের কাছে উইকেট খোয়াতে চায় না কোনও দলই। কিন্তু শেফালি গুরুত্বপূর্ণ দু’টি উইকেট তুলে নেওয়ায় হতাশ হয়ে পড়েছিলাম আমরা। আর যাই হোক, ওঁর কাছে উইকেট হারাতে চাইনি। আলাদা করে পরিকল্পনাও ছিল না ওঁর জন্য। তবে ভালো খেলেছেন উনি।’

তবে ফাইনালে হারলেও সতীর্থদের নিয়ে গর্বিত প্রোটিয়া অধিনায়ক। গোটা টুর্নামেন্টে ভালো খেলেও ফাইনালে ভারতের কাছে ছিটকে যেতে হয়েছে, এমনটাই জানালেন তিনি। তবে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত সঠিক ছিল, এমনটাই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।
আরও পড়ুন: Virat Kohli: রোহিতের পর আবেগে ভাসলেন ‘কিং’ কোহলি
তিনি বলেন, ‘আমরা আরও বেশি স্যুইংয়ের আশায় ছিলাম। তাই বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া ভুল হয়নি। বেশি রান তাড়া করতে হবে সেটা জেনেই নেমেছিলাম। কিন্তু শেষদিকে দ্রুত একের পর এক উইকেট হারানোয় ম্যাচ হাতছাড়া হয়। তবে শেফালি যে ভাবে ব্যাটিং করছিলেন, তাতে যে কোনও দলই পিছিয়ে পড়তে বাধ্য (Shafali Verma)।’


