Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা লিগের পর আইএফএ শিল্ড (Mohun Bagan ISL)। মরসুমের দ্বিতীয় ট্রফি জয়ের আনন্দ উপভোগ করার এক দিনেই নতুন লক্ষ্যের জন্য ঝাঁপিয়ে পড়ল মোহনবাগান। গত বৃহস্পতিবার শিল্ড ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ ফাইনালের বদলা সম্পূর্ণ করেছে সবুজ-মেরুন শিবির। আর সেই জয় এবং ডার্বির সাফল্য আইএসএল শুরুর ঠিক আগে দলের আত্মবিশ্বাস একধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে। তবে চিন্তার বিষয় ডেজান দ্রাজিচের চোট। মাথায় সেলাই পড়েছে তাঁর।
কোচ ডিলমপেরিসকে নিয়ে সংশয় দূর (Mohun Bagan ISL)
গত মরশুমে দেশের সর্বোচ্চ লিগে সমান পয়েন্ট নিয়েও গোলপার্থক্যে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল মোহনবাগানকে। এ বারের মরশুমের শুরুটা খুব একটা ভালো না হওয়ায়, বিশেষত ডুরান্ড ফাইনালে দলের পারফরম্যান্স নতুন কোচ প্যানাজিওটিস ডিলমপেরিসকে নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছিল। তবে আইএফএ শিল্ড জয়ের পর গ্রিক হেডস্যারকে নিয়ে সমস্ত ‘যদি-কিন্তু’ দূর হয়েছে। তাঁর কৌশল এবং দলের সাম্প্রতিক পারফরম্যান্সে এখন বেশ সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট ও সমর্থকরা।
চোট সমস্যায় ডেজান দ্রাজিচ (Mohun Bagan ISL)
সোমবার নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে আইএসএলে অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান। শনিবার থেকে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে সেই ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে দল। ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন ছাড়া স্কোয়াডে বড় কোনও চোট-সমস্যা না থাকলেও শিল্ড ফাইনালে কিছুটা বিপত্তি ঘটে। ওই ম্যাচে মাথায় আঘাত পাওয়ায় ডেজান ড্রাজিচের সাতটি সেলাই পড়েছে। সার্বিয়ান এই তারকার নর্থ-ইস্ট ম্যাচে খেলা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। আগামী দু’দিন অনুশীলনে তাঁর ফিটনেস দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ।
আরও পড়ুন: Antonio Habas: সার্কাসের জনোয়ারের মতো ব্যবহার করা যাবে না আমার সঙ্গে, ক্ষুব্ধ হাবাস
রবিবারই গুয়াহাটির উদ্দেশে রওনা (Mohun Bagan ISL)
আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে সব প্রস্তুতি সেরে ফেলেছে দল (Mohun Bagan ISL)। শনিবার যুবভারতীতে অনুশীলনের পর আগামী রবিবার দুপুরে গুয়াহাটির উদ্দেশে বিমান ধরবে মোহনবাগান শিবির। শিল্ড জয়ের রেশ কাটিয়ে এবং আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে এ বার লিগের প্রথম ম্যাচেই জয় দিয়ে খাতা খুলতে মরিয়া সবুজ-মেরুন ফুটবলাররা।



