Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথমবার বিশ্বকাপ জিতেছে ভারত। তবে বিশ্বকাপ জিতে খারাপ খবর ভারতের জন্য। শীর্ষস্থান হারেলন স্মৃতি (ODI Rankings)।
শীর্ষস্থান হারালেন স্মৃতি, উত্থান দীপ্তি শর্মার (ODI Rankings)
ভারতের ক্রীড়া বিশ্বে এখন চর্চিত হারমনপ্রীতরা। বিশ্বে ট্রেন্ডিংয়ে ভারতের মহিলা ক্রিকেট দল। শুধু বিশ্বকাপ জয় নয় ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছে হরমনপ্রীতরা। প্রত্যেক প্লেয়ারের পারফরম্যান্স আলোচিত হচ্ছে। বোর্ডের তরফে এবং বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে। তবে সেই সাথে ধাক্কা খেলেন স্মৃতি মন্ধানা। C-র ODI ব্যাটারদের তালিকায় হারালেন শীর্ষস্থান। শীর্ষে বসলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট (ODI Rankings)।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে তিনি ছিলেন দুর্দান্ত ছন্দে। জোড়া সেঞ্চুরি ও জোড়া হাফ সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে। দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে পৌঁছে দেওয়ার নেপথ্য কারিগর তিনি। ফাইনালেও তার লড়াই মনে রাখার মতো। মেয়েদের ODI তালিকায় তিনি ছিলেন তিন নম্বর স্থানে। এবার তিনি বসলেন শীর্ষে (ODI Rankings)।

আরও পড়ুন: Ritwik Ghatak: ঋত্বিকের চোখে ‘পথের পাঁচালী’ কেন কাঁচা লাগল?
সেমিফাইনাল ও ফাইনালে সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উলভার্ট। দেশকে ট্রফি এনে দিতে না পারলেও তার লড়াইয়ের পুরস্কার পেলেন তিনি। দুই ধাপ এগিয়ে এক নম্বরে পৌঁছে গেলে তিনি। একই সঙ্গে দীর্ঘদিন প্রথম স্থানে থাকা স্মৃতি মান্ধানা নেমে গেলেন দ্বিতীয় স্থানে। অ্যাশলে গার্ডনার রয়েছেন তৃতীয় স্থানে। সেমিফাইনালে সেঞ্চুরি করা জেমিমা নয় ধাপ এগিয়ে প্রথম দশে জায়গা করেছেন। অধিনায়ক হরমনপ্রীত কৌর চার ধাপ এগিয়ে ১৪ নম্বরে রয়েছেন। ফাইনালে বল ও ব্যাট নিয়ে ঝড় তোলা দীপ্তি শর্মা এখন অলরাউন্ডার তালিকায় চার নম্বরে পৌঁছলেন। তিনি এগোলেন এক ধাপ। তিনি ছাড়া শীর্ষ ২০-তে আর কোনও ভারতীয় নেই। বোলারদের তালিকায় দীপ্তি শর্মা পঞ্চম স্থানে রয়েছেন (ODI Rankings)।


