Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তান-শ্রীলঙ্কার দ্বিতীয় এক দিনের ম্যাচ বাতিল হতে পারে। বাতিল হতে পরে সিরিজও। ইসলামাবাদে আত্মঘাতী হামলার পর পাকিস্তানে থাকতে চাইছেন না শ্রীলঙ্কার ক্রিকেটারেরা (Sri Lanka)।
ফিরে এল ২০০৯-এর স্মৃতি (Sri Lanka)
শ্রীলঙ্কা দলে ফিরল ১৬ বছর আগের ভয়াবহ স্মৃতি। ইসলামাবাদে জেলা আদালতের সামনে বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত শ্রীলঙ্কার ক্রিকেটারেরা। এই পরিস্থিতিতে এক দিনের সিরিজের মাঝেই শ্রীলঙ্কা দলের আট জন ক্রিকেটার দেশে ফিরে যেতে চান। পাকিস্তান ক্রিকেট কর্তারা বোঝানোর চেষ্টা করছেন তাঁদের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি নিজে কথা বলছেন ক্রিকেট শ্রীলঙ্কার কর্তাদের সঙ্গে (Sri Lanka)।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা। তার পর দীর্ঘ দিন পাকিস্তানে কোনও আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। আবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তানে আর খেলতে চাইছেন না শ্রীলঙ্কার ক্রিকেটারেরা। অনিশ্চিত হয়ে পড়েছে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় এক দিনের ম্যাচও। নিরাপত্তার অভাব বোধ করছেন তাঁরা। ফলে চাপে পড়েছেন পিসিবি কর্তারা (Sri Lanka)।

আরও পড়ুন: Shahid Kapoor: দিল্লি বিস্ফোরণের জের, স্থগিত ‘ককটেইল ২’-এর শুটিং!
তিন ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। প্রথম ম্যাচে সহজ জয় হাসিল করে নেয় পাক ব্রিগেড। কিন্তু দ্বিতীয় ম্যাচের আগে মঙ্গলবার দুপুরে কেঁপে ওঠে ইসলামাবাদ। একটি আদালতের বাইরে পার্ক করা গাড়িতে বিস্ফোরণ হয়। এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম ২৭ জন। এর পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে শ্রীলঙ্কান শিবিরে।
তবে হাসারাঙ্গা-মেন্ডিসরা চাইলেও এখনই দেশে ফিরতে পারবেন না। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড খেলা চালিয়ে যাওয়ার বার্তা দিয়ে বিবৃতিতে বলেছে, ‘ক্রিকেটার, কোচিং স্টাফ এবং দলীয় কর্তাদের নির্ধারিত সূচি অনুযায়ী সফর চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ শুধু তাই নয়, ক্রিকেটারদের রীতিমতো হুঁশিয়ারিও দিয়েছে বোর্ড। বলেছে, ‘যদি কেউ নির্দেশ অমান্য করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন, তা হলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।’ এমনকী বিকল্প ক্রিকেটার পাঠানোর ইঙ্গিতও দেওয়া হয়েছে বিবৃতিতে (Sri Lanka)।


