Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবার ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিলকে ইডেন টেস্টের প্রথম ইনিংসে মাঝপথে আউট না হয়ে ব্যাটিং ছেড়ে ড্রেসিং রুমে ফিরে যেতে দেখা যায় (Shubman Gill)।
কী হল গিলের? (Shubman Gill)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে ভারতীয় বোলারদের দাপটে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি প্রোটিয়া ব্যাটসম্যানরা। মাত্র ১৫৯ রানেই শেষ হয়ে যায় তাঁদের ইনিংস। কিন্তু প্রথম টেস্টের দ্বিতীয় দিনই বড় ধাক্কা খেল ভারত। শুধুমাত্র ওয়াশিংটন সুন্দর, কেএল রাহুল, ঋষভ পন্থরা ব্যর্থ হয়ে সাজঘরে ফিরে গিয়েছেন বলে নয়, বরং সবচেয়ে বেশি চিন্তা বাড়িয়েছেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। তিনি রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এটাই ভারতকে বেশি চিন্তায় রাখতে পারে (Shubman Gill)।

তাঁর ইনিংসের তৃতীয় বলেই ঘটে শুভমন গিলের রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার ঘটনা। প্রোটিয়া স্পিনার হারমারের বলে একটি বাউন্ডারি হাঁকানোর পরেই গিল তাঁর ঘাড়ে সমস্যা অনুভব করেন। সেই সময় তাঁকে ঘাড় ধরে থাকতে দেখা যায়। গিলের চোখেমুখে অস্বস্তির ছাপ ছিল স্পষ্ট। তখন বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয় ভারতীয় দলের অধিনায়ককে।

আরও পড়ুন: Warren Buffett: শেয়ারহোল্ডিংয়ে বড় বদল ওয়ারেন বাফেটের
ভারত অধিনায়কের ঘাড়ে সমস্যা দেখা দেওয়ার পর দলের ফিজিও মাঠে গিয়ে তাঁকে পরীক্ষা করেন। গিলের অবস্থা দেখে ফিজিও তাঁকে মাঠ থেকে বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। গিল যখন মাঠ ছাড়ছিলেন, সেই সময়ে স্পষ্ট দেখা যায়, তাঁর যন্ত্রণা হচ্ছে কতটা। গিল যখন রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফেরেন, তখন তিনি ৩ বলে ৪ রান করেছিলেন। তাঁর এই নতুন সমস্যা কতটা গুরুতর, তা অবশ্য জানা যাবে পরীক্ষার পর। তবে আশা করা হচ্ছে, সমস্যা খুব বড় নয় এবং তিনি আবার ম্যাচে ব্যাট করতে ফিরবেন, যা ভারতীয় দলের জন্য এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন (Shubman Gill)।


