Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিলিওনেয়ার ইনভেস্টর ওয়ারেন বাফেটের লগ্নি সংক্রান্ত পরামর্শ মেনে চলে গোটা বিশ্ব (Warren Buffett)।
অ্যাপলে লগ্নি কমালেন বাফেট (Warren Buffett)
বিশ্বের বিভন্ন জনপ্রিয় ইনভেস্টররা কোন স্টকে লগ্নি করলেন, লগ্নি সরালেন কোন স্টক থেকে সেই দিকে নজর থাকে লগ্নিকারী থেকে বিশেষজ্ঞ সবার। গোটা বিশ্ব মেনে চলে বিলিওনেয়ার ইনভেস্টর ওয়ারেন বাফেটের লগ্নি সংক্রান্ত পরামর্শ। তাঁর সংস্থা বার্কশায়ার হ্যাথওয়ের শেয়ারহোল্ডিংয়ে বড় বদল এনেছে। রেগুলেটরি ফাইলিংয়ের মাধ্যমে বিষয়টি সামনে এসেছে। সেখানে জানা গিয়েছে আইফোন প্রস্তুতকারক সংস্থা অ্যাপলের থেকে লগ্নি কমিয়েছে বাফেটের সংস্থা। তার বদলে স্টেক বাড়িয়েছে গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেটে (Warren Buffett)।
বার্কশায়ার হ্যাথওয়ে ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে সাম্প্রতিক লগ্নি সংক্রান্ত তথ্য জানিয়েছে। ওয়ারেন বাফেটের সংস্থা গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেটের ১ কোটি ৭৯ লক্ষ শেয়ার কিনেছে। যার মূল্য ৪৯০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৪৩ হাজার ৪৫৬ কোটি টাকা।

অ্যালফাবেটে বিপুল লগ্নি করলেও বিশ্ববিখ্যাত এই ইনভেস্টর অ্যাপল থেকে লগ্নির পরিমাণ কমিয়েছেন। বার্কশায়ার হ্যাথওয়ের কাছে অ্যাপলের ২৮ কোটি শেয়ার ছিল। এখন সেটা কমে হয়েছে ২৩ কোটি ৮২ লক্ষ টাকা। আগের থেকে শেয়ারের সংখ্যা কমলেও অ্যাপলের বৃহত্তম স্টকহোল্ডার এখনও রয়েছে বার্কশায়ার হ্যাথওয়ে (Warren Buffett)।
অ্যাপলের পাশাপাশি ব্যাঙ্ক অফ আমেরিকার ৩ কোটি ৭২ লক্ষ শেয়ার বিক্রি করে দিয়েছে বার্কশায়ার হ্যাথওয়ে। বর্তমানে আমেরিকার মাত্র ৭.৭ শতাংশ শেয়ার রয়েছে বার্কশায়ার হ্যাথওয়ের কাছে। আমেরিকার হোম বিল্ডিং সংস্থা ডিআর হর্টন ইনকর্পোরেশনের শেয়ার বিক্রি করে দিয়েছে।
আরও পড়ুন: Venezuela: ভেনেজুয়েলায় মার্কিন রণতরী: লাতিন আমেরিকায় সংঘর্ষের সম্ভাবনা?
এখনও বার্কশায়ার হ্যাথওয়ের চিফ একজিকিউটিভ অফিসার পদে রয়েছেন ৯৫ বছর বয়সি ওয়ারেন বাফেট। এ বছরেই ওই পদ থেকে অবসর নেবেন তিনি। এ বছরের মাঝামাঝি সময়েই সে কথা ঘোষণা করেছিলেন তিনি। তবে ইনভেস্টিংয়ের দুনিয়ায় চিরস্মরণীয় হয়ে থাকবে ওয়ারেন বাফেটের নাম (Warren Buffett)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


