Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গত কয়েকদিন ধরে রাজ্যে আবহাওয়া (Weather Update) বেশ বদলে গেছে। হঠাৎ করেই তাপমাত্রা অনেকটা নেমে এসেছে। যদিও শীতের প্রকৃত দাপট এখনও শুরু হয়নি, তবু সকাল-বিকেলের শীতল হাওয়ায় অনেকে গরম জামা কাপড় বের করে নিয়েছেন। শনিবার সকালেও শহর ও গ্রামাঞ্চলে সেই শীতের আমেজ স্পষ্ট। বাতাস শীতল এবং সতেজ, তবে রবিবার থেকেই আবহাওয়ার পরিস্থিতি বদলে যাবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃষ্টির কোনো সম্ভাবনা নেই (Weather Update)
শনিবার রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন ডিগ্রি (Weather Update) সেলসিয়াস কম ছিল। পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়া বিনা বাধায় বইছে। আপাতত বঙ্গোপসাগরে কোন সিস্টেম তৈরি হয়নি, তাই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে হাওয়ার দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

রবিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে (Weather Update)
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে তাপমাত্রা বাড়তে (Weather Update) শুরু করবে। বাতাসের গতি পরিবর্তন হবে, এবং সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণও বাড়বে। এর প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। অর্থাৎ পারদ স্বাভাবিক অবস্থার কাছাকাছি চলে আসবে। পশ্চিম দিকের শুষ্ক ও শীতল হাওয়ার প্রভাব কমে যাবে এবং বঙ্গোপসাগর থেকে আর্দ্র ও গরম পূবালী বাতাস প্রবেশ করবে।
আকাশ আংশিক মেঘলা
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কুয়াশা বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় কুয়াশার প্রভাব দেখা দেবে। বিশেষত ভোরের দিকে কুয়াশা আরও ঘন হতে পারে। দৃশ্যমানতা কোথাও কোথাও ২০০ মিটারের নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলায় কুয়াশা বেশি দেখা যাবে। আকাশ আংশিক মেঘলা থাকাও সম্ভব।

আপার এয়ার সার্কুলেশনের সৃষ্টি
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা শ্রীলঙ্কার উপকূলে প্রভাব ফেলেছে। এছাড়া দক্ষিণ বাংলাদেশ ও আশেপাশের এলাকায় আপার এয়ার সার্কুলেশনের সৃষ্টি হয়েছে। তবে উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে। এই শীতের আমেজ আগামী ছয় থেকে সাত দিন ধরে বজায় থাকবে, বড় কোনো তাপমাত্রার পরিবর্তন আশা করা যাচ্ছে না।

আরও পড়ুন: Rahul Gandhi: বিহারের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি! কী বললেন রাহুল?
কলকাতার কথা বললে, শহরের রাতের তাপমাত্রা এখন ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে, যা স্বাভাবিকের প্রায় তিন ডিগ্রি কম। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিসর ৪১ থেকে ৯২ শতাংশ। রবিবার থেকে কলকাতার তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।


