Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম ইনিংসে নামলেন না ভারতের অধিনায়ক শুভমন গিল। তাঁর চোটের আপডেট দিল বিসিসিআই (Ind vs SA)।
পরবর্তী ইনিংসে নামতে পারবেন গিল? (Ind vs SA)
প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে চোটের ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে মাত্র ৩ বল খেলে মাঠ ছাড়তে হল ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিলকে। প্রথম ইনিংসে ভারতীয় দলের ব্যাটিং বিপর্যয়ের পরেও তিনি ব্যাট করতে নামতে পারলেন না। মাত্র ১৮৯ রানেই শেষ হয়ে যায় ভারতীয় দলের প্রথম ইনিংস। কিন্তু এখন প্রশ্ন যে গিল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন কিনা (Ind vs SA)।
কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই মাত্র তিন বল খেলে শুবমান রিটায়ার্ট হার্ট হয়ে সাজঘরে ফিরে যান। ওয়াশিংটন সুন্দর আউট হলে চারে ব্যাট করতে এসেছিলেন শুবমান গিল। ব্যাট করতে নেমে বেশ আত্মবিশ্বাসী মনে হয় দলের অধিনায়ককে। নিজের ইনিংসের তৃতীয় বলেই শিমন হারমারকে বাউন্ডারি হাঁকান তিনি। কিন্তু তারপরেই গিলকে যন্ত্রণায় কষ্ট পেতে দেখা যায়। হেলমেট খুলে ঘাড় চেপে ধরতে দেখা যায় তাকে। সঙ্গে সঙ্গে মাঠে ফিজিও আসেন। এবং অল্প সময়ের মধ্যেই চোটের কারণে তাকে মাঠ ত্যাগ করতে হয় তাঁকে।

গিলের চোটের প্রসঙ্গে ইতিমধ্যেই মেডিক্যাল বুলেটিন জারি করেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের আপডেট অনুযায়ী, গিলের ঘাড়ে ‘নেক স্পাজম’ ধরা পড়েছে। প্রাথমিক চিকিৎসায় গিল কতটা সাড়া দিচ্ছেন তার ওপর নির্ভর করছে টেস্টের দ্বিতীয় দিনের বাকি অংশে তিনি আর মাঠে নামতে পারবেন কি না। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘শুভমন গিলের নেক স্পাজম হয়েছে এবং তাকে বিসিসিআই মেডিক্যাল টিম পর্যবেক্ষণে রাখছে। আজকে তিনি খেলতে পারবেন কি না, তা তার চিকিৎসার অগ্রগতির ওপর নির্ভর করবে।’ প্রসঙ্গত শুবমান, ফিল্ডিং করতেও নামেননি। তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে দলকে নেতৃত্ব দেন ঋষভ পন্থ (Ind vs SA)।
আরও পড়ুন: Asia Cup: বৈভবের শতরান, জিতেশের ঝড়ে উড়ে গেল UAE
গিলের বদলে ব্যাট করতে নেমে ঋষভ পন্থ নিজের স্বমহিমায় শুরু করলেও বড় রান করতে পারেননি। ২৪ বলে ২৭ রান করেই ফিরতে হয় তাঁকে। তবে তিনি কেশব মহারাজকে বড়সড় ছক্কা হাঁকিয়ে নতুন রেকর্ডও গড়েছেন। ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন পন্থ। টেস্টে তাঁর ছক্কার সংখ্যা ৯১। আগে এই রেকর্ড ছিল শেহবাগের দখলে। তিনি হাঁকিয়েছেন ৯০ ছক্কা। রোহিত শর্মার ছক্কা সংখ্যা ৮৮।
দ্বিতীয় দিনের শুরুটা ধৈর্য ধরেই করেছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ওয়াশিংটন সুন্দর ও লোকেশ রাহুল। কিন্তু প্রোটিয়া পেসারদের প্রাথমিক দাপট সামলে ঠিক যখন মনে হচ্ছিল বড় পার্টনারশিপ গড়বেন তাঁরা, তখনই হার্মারের ঘূর্ণির শিকার হলেন সুন্দর। প্রথমবার ৩ নম্বরে ব্যাট করতে এসে ৮২ বলে ২৯ করলেন ওই অলরাউন্ডার। সুন্দর প্যাভিলিয়নে ফেরার পর আরও বড় ধাক্কা খেল ভারত। ভাল ফর্মে থাকা অধিনায়ক শুভমান গিল নেমে ৩ বল খেলেই চোট নিয়ে মাঠ ছাড়লেন। তবে টেস্ট দলের নেতৃত্ব নেওয়ার পর থেকে গিলের টানা খেলা নিয়ে ইতিমধ্যেই কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে (Ind vs SA)। অনেকের মনেই প্রশ্ন জাগছে যে টানা খেলার কারণেই কি গিল এই চোটের কবলে পড়লেন?


