Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ঢাকা আজ ভোর থেকেই অস্বাভাবিক (Bangladesh) নীরব। শহরের রাস্তায় সাধারণ দিনের কোলাহল নেই, বরং প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন রয়েছে বিপুল পরিমাণ নিরাপত্তাবাহিনী। গতরাতের মশাল মিছিল, স্লোগান এবং বিচ্ছিন্ন অশান্তির পর রাজধানীর আকাশে যেন ভাসছে এক ধরনের অদৃশ্য উত্তেজনা। কারণ, আজকের দিনটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
রাষ্ট্রপক্ষের সাক্ষী (Bangladesh)
জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Bangladesh) বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগ প্রকাশ্যে আসে, সেই মামলার রায় ঘোষণার তারিখ ঠিক করা হবে আজ। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ দিনটি নির্ধারণ করবেন। মামলার অন্য দুই অভিযুক্ত- প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং প্রাক্তন পুলিশের শীর্ষকর্তা চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মামুন ইতিমধ্যেই রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

ঢাকা অবরোধের ডাক (Bangladesh)
এই রায় ঘোষণার তারিখ ঠিক হওয়াকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা (Bangladesh) সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লিগের পক্ষ থেকে আজ ঢাকা অবরোধের ডাক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে, আর সেটিই প্রশাসনের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। সরকারি সূত্র জানিয়েছে, কোনও ধরনের বিশৃঙ্খলার আশঙ্কায় সকাল থেকে সেনাবাহিনীর টহল শুরু হয়েছে। পাশাপাশি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এবং বর্ডার গার্ড বাংলাদেশসহ মোট প্রায় ১৭ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
কড়া তল্লাশি
শহরের প্রবেশদ্বারগুলিতে গতরাত থেকেই চলছে কড়া তল্লাশি। হোটেল ও মেসেও নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বাসভবন সংলগ্ন এলাকাতেও যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে। শুধু ঢাকা নয়, সম্ভাব্য অশান্তির আশঙ্কায় গাজীপুর ও নারায়ণগঞ্জেও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল সদৃশ বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা
এদিকে, মঙ্গলবার রাতেও ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল সদৃশ বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা সামনে এসেছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রাত কাটিয়েছেন। শাসক-প্রশাসনের দাবি, এসব হামলার পেছনে আওয়ামী লিগ সমর্থকদের ভূমিকা রয়েছে। যদিও এ বিষয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
আরও পড়ুন: Nowgam Police Station Blast: নওগাঁও থানায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত ৯
বিগত কয়েক দিন ধরেই বাংলাদেশ জুড়ে অস্থিরতা বাড়ছিল। বিভিন্ন এলাকায় ছোট-বড় বিস্ফোরণ, যানবাহনে আগুন লাগানো এবং বিক্ষোভের ঘটনাগুলি প্রশাসনকে চাপে ফেলেছে। আজ রায়দান-সম্পর্কিত ঘোষণার সম্ভাবনা সেই উত্তেজনাকে আরও ঘনীভূত করেছে।



