Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ঘরের ভিতরে টানা বিক্ষোভ, আর বাইরে আমেরিকার (Iran Airspace Closure) কড়া হুঁশিয়ারি, দুইয়ের চাপেই উত্তাল ইরান। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের সমর্থনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হুঁশিয়ারির পর আচমকাই নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল ইরান। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড়সড় প্রভাব পড়তে চলেছে, যার সরাসরি ধাক্কা এসে পড়ছে ভারতের একাধিক বিমান সংস্থার উপর।
ভারতীয় নাগরিক চরম অনিশ্চয়তার মুখে (Iran Airspace Closure)
বিশেষ করে যেসব আন্তর্জাতিক রুটের ফ্লাইট ইরানের (Iran Airspace Closure) আকাশপথ ব্যবহার করে ইউরোপ, মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে যাতায়াত করত, সেগুলি এখন বড়সড় সমস্যায় পড়েছে। একই সঙ্গে ইরান ছেড়ে ভারতে ফিরতে চাওয়া বহু ভারতীয় নাগরিক চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। বুধবার রাতে প্রথমে মাত্র দু’ঘণ্টার জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ইরানের খামেনেই সরকার। তবে পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় পরে সেই সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয় বলে জানা গিয়েছে। ইরানের তরফে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উড়ান বাতিলের পথে হাঁটতে হচ্ছে (Iran Airspace Closure)
এর জেরে ইরানের আকাশপথ ব্যবহারকারী সমস্ত বাণিজ্যিক (Iran Airspace Closure) বিমানকে হয় বিকল্প দীর্ঘ ঘুরপথে চলাচল করতে হচ্ছে, নয়তো উড়ান বাতিলের পথে হাঁটতে হচ্ছে। এতে যেমন বিমানের সময়সূচি এলোমেলো হয়ে পড়ছে, তেমনই যাত্রীদের ভোগান্তিও বেড়ে চলেছে। ইরানের আকাশসীমা বন্ধ হওয়ার পরেই এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট রুটে বিমান চলাচলে বিলম্ব কিংবা ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। যাত্রীদের জন্য আলাদা করে অ্যাডভাইজ়রি জারি করেছে সংস্থাটি। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আপাতত ইরানের আকাশসীমা বাণিজ্যিক বিমানের জন্য সম্পূর্ণ বন্ধ। ফলে যেসব ফ্লাইট ইরানের উপর দিয়ে যাওয়ার কথা ছিল, সেগুলিকে বিকল্প বা ঘুরপথে চালানো হচ্ছে। এর ফলে গন্তব্যে পৌঁছতে নির্ধারিত সময়ের তুলনায় উল্লেখযোগ্য দেরি হতে পারে।
একাধিক রুটের পরিষেবাতেও প্রভাব পড়ার আশঙ্কা (Iran Airspace Closure)
বিমান সংস্থার তরফে আরও জানানো হয়েছে, কিছু কিছু আন্তর্জাতিক রুটে ঘুরপথে বিমান চালানো সম্ভব না হলে সেই ফ্লাইটগুলি বাতিল করাও হতে পারে। যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে এয়ার ইন্ডিয়া স্পষ্ট করেছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। শুধু এয়ার ইন্ডিয়াই নয়, ইরানের আকাশপথ ব্যবহার করে আন্তর্জাতিক ফ্লাইট চালায় ইন্ডিগো এবং স্পাইসজেটও। ফলে এই দুই বিমান সংস্থার একাধিক রুটের পরিষেবাতেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতির কথা মাথায় রেখে তারা যাত্রীদের আগাম সতর্ক করছে। কোনও ফ্লাইট বাতিল হলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের রি-বুকিং অথবা রিফান্ডের সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি। স্পাইসজেটের পক্ষ থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
ইরান ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশিকা জারি
ইরানের ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতি আঁচ করে বুধবারই ভারত সরকার সে দেশে থাকা সমস্ত ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইরান ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশিকা জারি করে। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, পরিস্থিতি দ্রুত বদলাতে পারে, তাই অপ্রয়োজনীয় ঝুঁকি না নেওয়াই শ্রেয়।তার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান নিজেদের আকাশপথ বন্ধ করে দেওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। বহু ভারতীয় পড়ুয়া ও কর্মরত নাগরিক এখন কীভাবে দেশে ফিরবেন, তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন।
আরও পড়ুন: Dev On SIR: ২০১১ সালের পর যে ভোট দিয়েছি সেটা কি অবৈধ? শুনানিতে হাজির হয়ে প্রশ্ন দেবের
লাইভ ফ্লাইট ট্র্যাকিং সাইট Flightradar24-এর তথ্য অনুযায়ী, ইন্ডিগোর ফ্লাইট 6E1808-ই ছিল শেষ ভারতীয় বিমান, যেটি ইরানের আকাশসীমা ব্যবহার করেছে। জর্জিয়ার তিবিলিসি থেকে দিল্লিগামী ওই বিমানটি বৃহস্পতিবার ভোর ২টা ৩৫ মিনিটে ইরানের আকাশসীমা অতিক্রম করে এবং সকাল ৭টা ৩ মিনিটে নিরাপদে দিল্লিতে অবতরণ করে। এর পর থেকেই কার্যত ইরানের আকাশপথে কোনও ভারতীয় বিমান চলাচল করেনি।


