Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রপ পর্বে ইস্টবেঙ্গল ৩-১ গোলে হারাল ইরানের ক্লাব বাম খাতুন এফসি-কে (East Bengal)।
বিদেশের মাঠে জয় ইস্টবেঙ্গলের (East Bengal)
বিদেশের মাঠে আবারও জ্বলে উঠলো মশাল ব্রিগেড। কম্বোডিয়ার নম পেন ক্রাউন এফসিকে এবং হংকংয়ের কিচি এফসির চ্যালেঞ্জ টপকে AFC উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল তারা। এ বার জয় দিয়েই যাত্রা শুরু করল মূল পর্বে। গ্রুপের প্রথম ম্যাচে ইরানের দল বাম খাতুন এফসিকে ৩-১ গোলে হারাল ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে জয় তুলে নিল ইস্টবেঙ্গল (East Bengal)।
ম্যাচের চার মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। সিল্কি দেবী হেমামের জোরালো শট আছড়ে পড়ে বাম খাতুনের জালে। ৩২ মিনিটে ফের গোল করে এগিয়ে যায় লাল-হলুদ ব্রিগেড। ফাজিলা দ্বিতীয় গোলটি করেন। মোনা হামৌদি পেনাল্টি থেকে ব্যবধান কমান। বিরতির সময়ে খেলার ফলাফল ছিল ২-১। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল তাঁদের আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে থাকে।

আরও পড়ুন: Sourav Ganguly: গম্ভীরকে সৌরভের বার্তা, ‘সামিকে ফেরাও’
একাধিকবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ইস্টবেঙ্গল। একাধিকবার ইরানের ক্লাবের পেনাল্টি বক্সে আক্রমণ তুলে এনেও গোল হয়নি। কখনও পোস্টে লেগে প্রতিহত হয়, কখনও লক্ষ্যভ্রষ্ট হয় লাল-হলুদের মহিলা ফুটবলারদের চেষ্টা। ইরানের ডিফেন্ডার বা গোলকিপার দলকে বাঁচান কখনও। ৮৮ মিনিটে রেস্টি নানজিরি দূরপাল্লার দুরন্ত শটে গোল করে ম্যাচ নিয়ে চলে যান নিজেদের নামে। তার পরে আর ইরানের ক্লাবের পক্ষে ম্যাচে ফেরা আর সম্ভব হয়নি। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি এই ম্যাচ জেতায় আত্মবিশ্বাস বাড়বে অ্যান্টনি অ্যান্ড্রুজের মেয়েদের (East Bengal)।


