Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: জাতীয় দলে করুণ নায়ার ডাক পান আট বছর পর কিন্তু মাত্র একটা টেস্ট সিরিজ খেলিয়ে তাঁকে বাদ দিয়ে দেওয়া হয় (Karun Nair)।
করুণ নায়ারের ইঙ্গিতপূর্ণ পোস্ট (Karun Nair)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি ভারত তাও আবার ঘরের মাটিতে। রাহুল দ্রাবিড় পরবর্তী যুগে টেস্ট দলে নিজেদের দায়িত্ব দক্ষতার সাথে পালন করতে দেখা গিয়েছিল অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, রোহিত শর্মাকে। কিন্তু এই চার তারকার পর ভারতের টেস্ট দলের ভবিষৎ কোন দিকে? দলের দায়িত্ব কার হাতে? এই প্রশ্নই বারবার ঘুরেফিরে এসেছে। দল ঘোষণার সময়ও যে বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। অনেকের মতেই কিছুটা বাধ্য হয়ে অবসর নিয়েছেন এই চার জনের মধ্যে কেউ কেউ। এবার সেই বিতর্ক আরও বাড়ল চলতি দক্ষিণ আফ্রিকা টেস্টে ভারতীয় দলের ব্যাটিং বিপর্যয়ের পর। আর সেই বিষয় নিয়ে ইনিজিট পূর্ণ পোস্ট করলেন ভারতীয় দলের ব্যাটার করুণ নায়ার (Karun Nair)।
২০১৭ সালের পর চলতি বছর করুণ নায়ার সুযোগ পেয়েছিলেন। তবে তাঁকে একটা সিরিজ খেলিয়েই বাদ দেওয়া হয়। নির্বাচকদের বক্তব্য ছিল সেই সময়ে করুণ নায়ারের থেকে যে রকম প্রত্যাশা করা হয়েছিল সেই মত পারফর্ম না করায় তাঁকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে ছবিটা হতাশাজনক। যে পিচে প্রোটিয়ারা ৪৮৯ রান করলেন সেখানে ভারত ব্যাট করতে গিয়ে পরপর উইকেট হারিয়ে ধুঁকে ধুকে তুলেছে ২০১ রান। ক্রিজে থেকে একটা ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার যে আজকে পূজারা, রাহানে করতেন আজ সেটা কেউ করতে পারলেন না (Karun Nair)।

আরও পড়ুন: FIR Against BLO: নয়ডায় ৬০ জন বিএলও-সহ ৭ সুপারভাইজারের বিরুদ্ধে FIR!
এই জায়গা থেকে আসছে করুণ নায়ারের প্রসঙ্গ। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, ‘কিছু পরিস্থিতি তুমি নিজের অন্তর থেকে বুঝতে পার। এবং সেখানে না থেকে নীরব থাকাটা কাঁটার মতো বিঁধে যায়।’ নায়ারের এই পোস্টে আরেক ভারতীয় প্রাক্তন তারকা রবিচন্দ্রন অশ্বিন হাসির ইমোজি দেন। সরাসরি করুণ নায়ার টেস্ট সিরিজে বা জাতীয় দলে সুযোগ না পাব নিয়ে লিখলেও তিনি যে এই পিচে পারফর্ম করতে পারতেন এবং তাকে এটা বাইরে থেকে দেখতে হচ্ছে। প্রসঙ্গত করুণ নেয়ার এখন ভাল ফর্মে আছেন। রঞ্জি ট্রফিতে রানের মধ্যে রয়েছেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে টানা ভালো পারফর্ম করা প্লেয়ার করুণ নায়ার, সরফরাজ খান, অভিমন্যু ঈশ্বরনদের সুযোগ দিচ্ছেন না নির্বাচকরা। বদলে তাঁরা ধ্রুব জুরেল, সাই সুদর্শনদের উপর বেশি ভরসা রাখছে। নির্বাচকদের এহেন সিদ্ধান্ত নিয়ে যতদিন যাচ্ছে বিতর্ক ততই বাড়ছে (Karun Nair)।


