Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: এসআইআর আইন নিয়ে উদ্বেগ ও আতঙ্কের আবহে মঙ্গলবার মতুয়া অধ্যুষিত বনগাঁ ও ঠাকুরনগরে পৌঁছালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় (State Identification Register) । উদ্বাস্তু মতুয়ারা যে সময় আশঙ্কায় রয়েছেন, সেই মুহূর্তে তাঁদের পাশে থাকার বার্তা দিতেই তিনি এই সফর এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের। তাঁর আগমনকে ঘিরে শেষ মুহূর্তে জমজমাট প্রস্তুতি, নিরাপত্তার কড়াকড়ি এবং রাজনৈতিক তরঙ্গ সব মিলিয়ে উত্তেজনা ছড়িয়েছে গোটা অঞ্চলে।

সভা, পদযাত্রা ও ফেরার পথ (State Identification Register)
মঙ্গলবার দুপুরে হেলিকপ্টারযোগে প্রথমে বনগাঁ পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে, গাড়িতে করে যান চাঁদপাড়া এলাকায় চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটারের পদযাত্রা এরপর ফের গাইঘাটার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে কলকাতা প্রত্যাবর্তন এই পদযাত্রাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ। স্থানীয় তৃণমূল কর্মীরা পতাকা, ব্যানার, পোস্টার দিয়ে রাস্তা সাজিয়েছেন। মমতার পদযাত্রার মূল রুটজুড়ে ভিড় জমেছে মতুয়া সম্প্রদায়ের মানুষসহ সাধারণ বাসিন্দাদের।
নিখুঁত নিরাপত্তা বলয় (State Identification Register)
মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বনগাঁ–ঠাকুরনগর এলাকায় মোতায়েন করা হয়েছে এক হাজারেরও বেশি পুলিশসদস্য।
নিরাপত্তা পরিকল্পনার বিশেষ দিকগুলি বিভিন্ন সংবেদনশীল জায়গায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ইতিমধ্যেই এলাকায় পৌঁছে গিয়েছেন পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্তা পদযাত্রার রুটজুড়ে ব্যারিকেড, নজরদারি টাওয়ার এবং মোবাইল টহলদল গাইঘাটায় তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড প্রশাসনের দাবি, নিরাপত্তায় কোনও ফাঁক রাখা হয়নি।
মতুয়াদের উদ্দেশে বার্তা (State Identification Register)
বনগাঁ শহরের ত্রিকোণ পার্ক এলাকায় জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন “এসআইআরের কারণে মতুয়া উদ্বাস্তুরা আতঙ্কে রয়েছেন। মুখ্যমন্ত্রী তাঁদের পাশে থাকার বার্তা দিতেই আসছেন।” সভার বক্তব্য ঘিরে সাধারণ মানুষের কৌতূহল ছিল তুঙ্গে। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের নাগরিকদের মধ্যে এই সফরকে নিয়ে আলোচনার ঝড়।
ঠাকুরবাড়িতে যাবেন কি মুখ্যমন্ত্রী? (State Identification Register)
মতুয়া সমাজের আধ্যাত্মিক ও ঐতিহাসিক কেন্দ্র ঠাকুরবাড়ি। তবে মুখ্যমন্ত্রী সেখানে থামবেন কি না তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে প্রশাসন বা তৃণমূল নেতৃত্ব কেউই পরিষ্কার মন্তব্য করেননি। এই অনিশ্চয়তাই এলাকাবাসীর কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে।
আরও পড়ুন: FIR Against BLO: নয়ডায় ৬০ জন বিএলও-সহ ৭ সুপারভাইজারের বিরুদ্ধে FIR!
বনগাঁ পুরসভার ডামাডোল
মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আরেকটি রাজনৈতিক মাত্রা রয়েছে। বনগাঁ পুরসভায় বর্তমানে চলছে অভ্যন্তরীণ অস্থিরতা ও টানাপোড়েন। স্থানীয় বাসিন্দারা অপেক্ষা করে আছেন মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে কোনও বার্তা দেন কি না। দলীয় রাজনীতির সমীকরণে তাঁর বক্তব্য যে গুরুত্ব বহন করবে, তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই।



