Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আগামী সময় কী পরিবর্তন নিয়ে আসতে পারে, (25 November 2025 Horoscope) তা নিয়ে কৌতূহল মানুষের চিরন্তন। জ্যোতিষশাস্ত্রের মতে, বছরের শেষে গ্রহগত দুই গুরুত্বপূর্ণ শক্তি-বুধ ও শনি-একই সময়ে সরাসরি গতিতে আসায় বেশ কিছু রাশির জীবনে ইতিবাচক দোলাচল শুরু হতে পারে। নভেম্বরের ২৮ তারিখে শনি মার্গী হওয়ার পরদিন, অর্থাৎ ২৯ নভেম্বর, বুধও সরাসরি গতিতে প্রবেশ করেছে। বুধের এই অবস্থান ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী থাকবে, আর শনি জুলাইয়ের শেষ পর্যন্ত একই গতিপথে থাকবে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই দুই গ্রহের যুগল প্রভাব কাজ, ব্যবসা এবং আর্থিক অবস্থার উপর বিশেষ ছাপ ফেলতে পারে।
বৃষ রাশি (25 November 2025 Horoscope)
বৃষ রাশির জাতকদের জন্য এই গোচর যেন এক নতুন (25 November 2025 Horoscope) সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। এ সময় বিনিয়োগ করা টাকা তুলনামূলক ভালো ফল দিতে পারে। দীর্ঘদিন যেসব প্রকল্পে লাভের মুখ দেখা যাচ্ছিল না, সেখানে হঠাৎই গতি আসতে পারে। যারা বাণিজ্য করেন, তাদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। বিদেশ সংক্রান্ত কাজ বা লেনদেনে আগে বাধা থাকলেও এখন সহজ পথ উদ্ভাসিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি, যাঁরা পার্টনারশিপে কাজ করেন তাঁদের সম্পর্ক স্বচ্ছতা ও বিশ্বাসের ভিত্তিতে আরও মজবুত হতে পারে। ব্যবসার জন্য দূর সফরেরও ইঙ্গিত রয়েছে, যা ভবিষ্যতের বড় চুক্তির সম্ভাবনা তৈরি করতে পারে।

কন্যা রাশি (25 November 2025 Horoscope)
কন্যা রাশির ক্ষেত্রে বুধ-শনি যুগল প্রভাব বিশেষভাবে অনুকূল বলে মনে করা হচ্ছে। আর্থিক দিকটি স্থিতিশীল থাকবে এবং কর্মজীবনে অগ্রগতির পথ তৈরি হতে পারে। যাঁরা নিজের ব্যবসা বাড়াতে বা নতুনভাবে শুরু করতে চাইছেন, তাঁদের জন্য এই সময়টিকে অত্যন্ত শুভ বলে ধরা হচ্ছে। একাধিক প্রকল্পে একসঙ্গে হাত দেওয়ার সুযোগও মিলতে পারে। দীর্ঘদিন আটকে থাকা আর্থিক বিষয়গুলিও দ্রুত সমাধানের পথে এগোবে বলে ধারণা জোরালো। কাজের চাপ থাকলেও তার ফল মিলবে দীর্ঘমেয়াদি সাফল্যের আকারে।

আরও পড়ুন: Kolkata Metro Rail: ফের মেট্রোয় আত্মহত্য়া, ভোগান্তিতে যাত্রীরা!
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্যও এটি সার্থক একটি সময়। নতুন উদ্যম, আত্মবিশ্বাস এবং কর্মফল-সব মিলিয়ে জীবনযাত্রায় উন্নতির ইঙ্গিত রয়েছে। অফিসে বা ব্যবসায় বহুদিন ধরে চলা সমস্যার সমাধান মিলতে পারে। যাঁরা মনে করছিলেন, পরিশ্রমের তুলনায় আয় বা মুনাফা কম, তাদের জন্য সময় বদলাতে শুরু করবে। কাজের দক্ষতা স্বীকৃতি পাবে এবং সুযোগও বাড়বে। বিশেষজ্ঞদের মতে, বুধ ও শনির যুগপৎ প্রভাব ধনুর জাতকদের মানসিক দৃঢ়তাও বাড়াতে সাহায্য করবে, ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।


