Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবার, ২৩ নভেম্বর দুপুরে বিয়ের অনুষ্ঠান চলাকালীন আচমকাই হার্ট অ্যাটাক হয় স্মৃতি মন্ধানার বাবা শ্রীনিবাস মন্ধানার (Smriti Mandhana Wedding)। সঙ্গে সঙ্গে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের তৎপরতায় তাঁর অ্যাঞ্জিওগ্রাফি করা হয়, তবে তাতে কোনও ব্লকেজ পাওয়া যায়নি। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি বিপন্মুক্ত। এই খবর পরিবারের কাছে স্বস্তি নিয়ে এলেও, বিয়ে সংক্রান্ত অনিশ্চয়তা রয়ে গিয়েছে।
বিয়ে ‘বাতিল’, কিন্তু কেন? (Smriti Mandhana Wedding)
শ্রীনিবাস মন্ধানার অসুস্থতার জেরে বিয়ের অনুষ্ঠান স্থগিতের সরকারি ঘোষণা এলেও, প্রশ্ন উঠতে শুরু করেছে এটাই কি প্রকৃত কারণ? কারণ, বিয়ের আগের রাত থেকেই নানা ধরনের তর্কাতর্কি, ব্যক্তিগত সম্পর্ক ঘিরে বিতর্ক এবং ভাইরাল হওয়া চ্যাট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
স্মৃতির বান্ধবীর ‘ফ্লার্টি চ্যাট’ (Smriti Mandhana Wedding)
স্মৃতির বন্ধু এবং সংগীত অনুষ্ঠানের কোরিওগ্রাফার মেরি ডি’কস্টা-র সঙ্গে পলাশ মুচ্ছলের ঘনিষ্ঠ কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতেই বিষয়টি নতুন মাত্রা পায়। বিয়ের রিহার্সালের সময় বহুজন নাকি পলাশ এবং মেরিকে ‘অন্তরঙ্গ’ অবস্থায় দেখেছিলেন। সেই ঘটনার জেরেই নাকি বিয়ের আগের দিন রাতে পলাশ ও স্মৃতির বাবার মধ্যে উত্তেজনা তৈরি হয়। অনেকের ধারণা, মেরির সঙ্গে হবু জামাইয়ের অতিরিক্ত ঘনিষ্ঠতা জানাজানি হওয়াতেই শ্রীনিবাস মন্ধানার মানসিক ধাক্কা লাগে, যার পরই ঘটে হৃদরোগের ঘটনা। যদিও এ বিষয়ে পরিবার বা পলাশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
হাসপাতালে ভর্তি পলাশ (Smriti Mandhana Wedding)
এদিকে, শ্রীনিবাস মন্ধানা হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই পলাশ মুচ্ছলকেও ভর্তি করতে হয়। তাঁর ভাইরাল ইনফেকশন ও গ্যাস্ট্রিক সমস্যা দেখা দেয়। সময়টিকে ঘিরে এই ঘটনাও নতুন প্রশ্ন তুলেছে এ কি মানসিক চাপে শারীরিক অবনতি, নাকি নিছক কাকতালীয়?
এনগেজমেন্টের ছবি মুছে ফেলা (Smriti Mandhana Wedding)
স্মৃতি মন্ধানার পক্ষ থেকে প্রথমে শুধু অনুষ্ঠান স্থগিতের কথা জানানো হলেও, পরে তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এনগেজমেন্টের সব ছবি মুছে ফেলেন। এই পদক্ষেপে জল্পনা আরও তীব্র হয়, তবে কি সম্পর্কেই ফাটল ধরেছে? এ কি স্থগিত নয়, বিয়ে সত্যিই বাতিল?
তারকা জুটির পাঁচ বছরের প্রেম (Smriti Mandhana Wedding)
গত পাঁচ বছর ধরে স্মৃতি মন্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের প্রেমকাহিনি ভক্তদের কাছে ছিল ‘ফেয়ারিটেল’-এর মতো। মহারাষ্ট্রের সাঙ্গলির ফার্মহাউসে রোববার বসেছিল তাদের বিয়ের আসর। কিন্তু একই দিনে পরপর ঘটে যাওয়া একাধিক অপ্রত্যাশিত ঘটনাই সেই স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়াল।
আরও পড়ুন: Sholay Screening Cancelled: শেষমুহূর্তে কেন থেমে গেল ‘শোলে’-র গোল্ডেন জুবিলি স্ক্রিনিং?
এখন কী দাঁড়াচ্ছে পরিস্থিতি?
শ্রীনিবাস মন্ধানা বিপন্মুক্ত হলেও পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বিয়ের কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, পলাশের সঙ্গে স্মৃতির সম্পর্ক কোন অবস্থায় এ নিয়ে কোনও স্পষ্ট বার্তা আসেনি, সোশ্যাল মিডিয়া থেকে ছবি মুছে ফেলার পর ভক্তরা ধরে নিচ্ছেন বিষয়টি ‘ব্যক্তিগত’ থেকে ‘সঙ্কটজনক’-এর দিকে ঘুরে গেছে



