Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ডিসেম্বর মাসের প্রথম ট্রেডিং সেশনে নিফটি৫০ বেড়েছিল ১২০ পয়েন্ট ও সেনসেক্স বেড়েছে ০.৪১ শতাংশ (Sensex and Nifty50)।
দালাল স্ট্রিটে রেকর্ড বৃদ্ধি (Sensex and Nifty50)
ডিসেম্বর মাসের প্রথম ট্রেডিং সেশনে দালাল স্ট্রিটে খুশির হাওয়া। সোমবার রেকর্ড অঙ্ক ছুঁল দেশের দুই ইনডেক্স সূচক। সোমবার বাজার খোলার পরেই সেনসেক্স ০.৪১ শতাংশ বেড়ে পৌঁছেছিল ৮৬ হাজার ১৫৯ পয়েন্ট। নিফটি৫০ বেড়েছিল ১২০ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ। এই বৃদ্ধির ফলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পৌঁছেছিল ২৬ বাজার ৩২৬ পয়েন্টে (Sensex and Nifty50)।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে নিফটি৫০ গিয়েছিল ২৬ হাজার ২৭৭ পয়েন্ট। সেনসেক্স সেই সময়ে পেপুছেছিল ৮৫ হাজার ৯৭৮ পয়েন্ট। তবে তারপর দেশের শেয়ার মার্কেট পতনের মুখোমুখি হয়। তারপর বিপুল পতন হয়েছে দুই সূচকের। যদিও এরপর ধীরে ধীরে ট্র্যাকে ফেরে দালাল স্ট্রিট।
প্রায় ১৪ মাস পরে ২৭ নভেম্বর সেনসেক্স ও নিফটি৫০ গত বছরের সর্বোচ্চ পর্যায় গিয়েছিল। গত বৃহস্পতিবার নিফটি৫০ ছুঁয়েছিল ২৬ হাজার ৩১০ পয়েন্ট এবং সেনসেক্স পার করেছিল ৮৬ হাজার পয়েন্ট। তবে সেই বৃদ্ধি স্থায়ী হয়নি। ফের পতনের মুখোমুখি হয় দুই সূচক। তবে সোমবার রেকর্ড অঙ্কে পৌঁছাল দুই বেঞ্চমার্ক ইনডেক্স। বাজার বন্ধ হওয়া পর্যন্ত একই ছবি থাকে কিনা এখন সেটাই দেখার। তবে নিঃসন্দেহে সোমবারের শুরু লগ্নিকারীদের মুখে হাসি ফুটিয়েছে।
আরও পড়ুন: Voters Missing: খোঁজ নেই ৫৫ জন ভোটারের, নোটিস জারি বিএলও-র
মার্কেট বিশ্লেষকদের মতে এই বৃদ্ধির পিছনে জিডিপি সংক্রান্ত রিপোর্টের বড় ভূমিকা রয়েছে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারের জিডিপি বৃদ্ধির হার সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে শনিবার। সেই রিপোর্ট অনুযায়ী এই বছর দেশের অর্থনীতি জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বৃদ্ধি হয়েছে ৮.২ শতাংশ হারে। আর এর জেরেই সোমবার এই বিপুল বৃদ্ধি হয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা (Sensex and Nifty50)।
(কে টিভি বাংলা ডিজিটাল কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। বিনিয়োগ করার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)


