Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের ২২০৮টি বুথে নেই কোনও মৃত ভোটার? কমিশন সূত্রে খবর, ২২০৮টি বুথ থেকে একটিও ‘আনকালেকটিভেল ফর্ম’ ফেরত আসেনি। এই নিয়েই জেলা শাসকদের থেকে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন(Election Commission)।
ভোটার তালিকা সংশোধন পর্বে কড়া নজরদারি(Election Commission)
রাজ্যের ভোটার তালিকা সংশোধন পর্বে আরও কড়া নজরদারি শুরু করল মুখ্য নির্বাচনী দফতর। কমিশন সূত্রে খবর, সারা রাজ্যে মোট ৮০,৬৮১টি বুথের মধ্যে ২ হাজার ২০৮টি বুথ থেকে একটিও ‘আনকালেকটিভেল ফর্ম’ ফেরত আসেনি। এর অর্থ, বুথগুলিতে কোনও মৃত ভোটার নেই, কোনও শিফটেড ভোটার নেই, এমন কি কোনও ডুপ্লিকেট ভোটারও নেই। যা দেখে চমকে উঠছে কমিশনের আধিকারিকরা। সেকারণে এই বুথগুলিতে বিশেষ নজর কমিশনের। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সমস্ত বুথের DEO ও ERO–দের কাছে জরুরি ভিত্তিতে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
নজরে যে জেলাগুলি (Election Commission)
শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা
দক্ষিণ ২৪ পরগনায় ফর্ম শূন্য বুথ ৭৬০
পুরুলিয়ায় ফর্ম শূন্য বুথ ২২৮
মুর্শিদাবাদে ফর্ম শূন্য বুথ ২২৬
মালদহে ফর্ম শূন্য বুথ ২১৬
নদিয়ায় ফর্ম শূন্য বুথ ১৩০
বাঁকুড়ায় ফর্ম শূন্য বুথ ১০১
হাওড়ার ফর্ম শূন্য বুথ ৯৪
‘গন্ধটা বেশ সন্দেহজনক’ (Election Commission)
শুধু তাই নয়, ৫৪২টি বুথ থেকে মাত্র ১টি করে ফর্ম, ৪২০টি বুথ থেকে ২টি করে, এবং ৩৭২টি বুথ থেকে ৩টি করে ‘অসংগৃহীত ফর্ম’ সংগ্রহ হয়েছে। সিইও দফতরের মতে, এত কম ফর্ম ফেরত আসা বিষয়টি অত্যন্ত সন্দেহজনক। এমনকি, রাজ্যের ভোটার তালিকা ডিজিটাইজেশনের হার নানা জায়গায় বড় রকমের অমিল দেখাচ্ছে।
কলকাতা ও সংলগ্ন এলাকার ছবি (Election Commission)
উত্তর কলকাতায় ফর্ম ডিজিটাইজেশন ৭০.৬২%
অসংগৃহীত ফর্ম ১৯.১২%
দক্ষিণ কলকাতায় ডিজিটাইজেশন ৭৩.১৯%
অসংগৃহীত ফর্ম ১৯.৩৮%
উত্তর ২৪ পরগনায় ডিজিটাইজেশন ৮৮.২৫%
অসংগৃহীত ফর্ম ৭%
বসিরহাট উত্তরে ডিজিটাইজেশন ৯৬.০৫%
অসংগৃহীত ফর্ম ৩.৭%
ভাটপাড়ায় ডিজিটাইজেশন ৭৪.০৯%
অসংগৃহীত ফর্ম ব্যারাকপুরে ১৫.৬২%
বাদের তালিকায় ৪৩ লক্ষ ৩০ হাজার (Election Commission)
বাংলায় ১ কোটি ভোটার বাদ যাবে, গেরুয়া শিবিরের দেওয়া সেই ‘লক্ষ্যমাত্রা’ এখনও বহু দূর। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাদের তালিকায় রয়েছেন ৪৩ লক্ষ ৩০ হাজার ভোটার। আপাতত খসড়া তালিকায় থাকছেন না এই ভোটাররা। যাতে রয়েছে মৃত, স্থানান্তরিত, নিখোঁজ এবং ভুয়ো ভোটার।
খসড়া তালিকায় নাম বাদের সংখ্যা আপাতত ৪৩ লক্ষ ৩০ হাজার
মৃত ভোটার: ২১ লক্ষ ৪৫ হাজার
অনুপস্থিত ভোটার: ৫ লক্ষ ৫৩ হাজার
স্থানান্তরিত: ১৫ লক্ষ ১৩ হাজার
ভুয়ো/ডুপ্লিকেট: ৯৮ হাজার ৬০০
বাড়ছে-কমছে নিখোঁজ ভোটার
তবে এই সংখ্য়া যে একেবারে চূড়ান্ত এমনটা নয়। বিশেষ করে নিখোঁজ ভোটারের ক্ষেত্রেই বাড়া-কমার নজির রয়েছে। নিখোঁজ হিসাবে তাঁদের আপাতত চিহ্নিত করা হলেও, পরবর্তীতে যদি খোঁজ মেলে, তখন যুক্ত করে দেওয়া হবে খসড়া তালিকায়।



