Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয় ODI ম্যাচে জিতলেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ নিজেদের নাম করে নেবে টিম ইন্ডিয়া (Ind vs SA)।
দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় সমর্থকরা (Ind vs SA)
টেস্ট সিরিজ হারের ধাক্কা কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ জয় এখন ভারতের মূল লক্ষ্য। প্রথম ম্যাচে রো-কো জুটির ব্যাটে রান আশায় কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে দল ও সমর্থকরা। অন্যদিকে সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ প্রোটিয়াদের সামনে। বিরাট-রোহিতের ব্যাটে রান এলেও চিন্তায় রাখবে ভারতের মিডিল অর্ডার। বল হাতে দাপট দেখতে দেখা গিয়েছিল কুলদীপ যাদবকে। রায়পুরে দ্বিতীয় ODI-তে জিতলেই তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত হবে ভারতের। শেষ ম্যাচে নামার আগে সিরিজ নিজেদের নামে করার মরিয়া প্রয়াস থাকবে ভারতের (Ind vs SA)।
ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে বিশ্রামে ছিলেন দক্ষিণ আফ্রিকার তেম্বা বাভুমা। এই ম্যাচে দলে ফেরার কথা রয়েছে তাঁর। অন্যদিকে নজর থাকবে ফর্মে থাকা পেসার মার্কো জ্যানসেনের উপরেও। বল হাতে পারফর্ম করার পর ভারতের বিরুদ্ধে ব্যাট হাতেও বড় ইনিংস খেলতে দেখা গিয়েছিল তাঁকে।

তবে নিজেদের দিকেও কোনও খামতি রাখতে চাইছে না টিম ইন্ডিয়া। বিরাট-রোহিত ছাড়াও ব্যাট হাতে ভারতকে স্বস্তি দিয়েছেন কীল রাহুল ও রবীন্দ্র জাদেজা। দলে সুযোগ পেলেও ব্যর্থ হয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। নজর থাকবে ঋষভ পন্থ দলে ফেরেন কিনা (Ind vs SA)। তবে সমর্থকরা তাকিয়ে আছেন আজকের হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে। কখন-কীভাবে দেখবেন এই ম্যাচ?

আরও পড়ুন: Horoscope Today: চ্যালেঞ্জের মাঝেও সুযোগের বছর, কেমন কাটবে ২০২৬?
কোথায় আয়োজিত হবে ম্যাচ?
ভারত-দক্ষিণ আফ্রিকা ODI সিরিজের দ্বিতীয় ম্যাচ আয়োজিত হচ্ছে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
কখন শুরু খেলা?
৩ ডিসেম্বর অর্থাৎ বুধবার ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিট থেকে শুরু হবে ম্যাচ। টস হবে ১টায়।
কোথায় লাইভ দেখবেন?
টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার হবে ম্যাচের। তাছাড়াও জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে লগ-ইন করেও এই ম্যাচ লাইভ দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। তবে এর জন্য সাবস্ক্রিপশন প্রয়োজন (Ind vs SA)।


