Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদের বেলডাঙা এখন চর্চার কেন্দ্রবিন্দু (Babri Masjid)। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের উদ্যোগে এখানে প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দিন কয়েক ধরে বিরাট উত্তেজনা তৈরি হয়েছে। গত ৬ ডিসেম্বর বেলডাঙায় এক বিশাল সভায় তিনি মসজিদের শিলান্যাস করেন। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন কয়েক হাজার মানুষ, আর তাঁদের জন্য আয়োজন করা হয়েছিল শাহি বিরিয়ানির ভুরিভোজ। সেই সভাতেই স্টিলের ১১টি বড় দানবাক্স রাখা হয়, যেখানে উপস্থিত মানুষকে মসজিদ নির্মাণের জন্য অনুদান দেওয়ার আহ্বান জানান হুমায়ুন।
কত দান এল? (Babri Masjid)
এর পর থেকেই দান আসতে থাকে অন্তহীন ধারায়-নগদেও, অনলাইন মাধ্যমেও (Babri Masjid)। রবিবার সন্ধ্যায় শুরু হয় দানবাক্সগুলির অর্থগণনা। বিশেষ যন্ত্র এনে প্রথমে চারটি দানবাক্স ও একটি বস্তার টাকা গোনা হয়। রাত প্রায় ১২টা পর্যন্ত চলা সেই গণনায় নগদ হিসেবে পাওয়া যায় ৩৭ লক্ষ ৩৩ হাজার টাকা। অনলাইন পেমেন্টেও এসেছে উল্লেখযোগ্য অর্থ-এখন পর্যন্ত এসেছে প্রায় ৯৩ লক্ষ টাকা। বাকি সাতটি দানবাক্স খোলা হবে সোমবার বিকেল থেকে।
লাইভ সম্প্রচারের ব্যবস্থা (Babri Masjid)
গণনার দায়িত্বে ছিলেন মোট ৩০ জন কর্মী, এবং স্বচ্ছতার স্বার্থে পুরো প্রক্রিয়ার লাইভ (Babri Masjid) সম্প্রচারের ব্যবস্থাও রাখা হয়েছিল। হুমায়ুনের ঘনিষ্ঠমহলের দাবি, অনুদানের অঙ্ক তাঁদের কল্পনার চেয়েও অনেক বেশি। এমনকি বিদেশ থেকেও কয়েকজন দান পাঠিয়েছেন। এত বিপুল অর্থ রাখার জন্য আলাদা ঘর তৈরি, সিসি ক্যামেরা ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে। ব্যাংকের সঙ্গে পরামর্শ করেও পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজনৈতিক প্রতিক্রিয়া প্রবল
তবে এই উদ্যোগের রাজনৈতিক প্রতিক্রিয়া হয়েছে প্রবল। ঘোষণার দিন থেকেই তৃণমূল কংগ্রেস হুমায়ুনের থেকে দূরত্ব রেখেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মুর্শিদাবাদে সভা করতে এলে হুমায়ুন সেখানে উপস্থিত থাকলেও, দল সাফ জানিয়ে দেয়-তাঁকে সাসপেন্ড করা হচ্ছে। সিদ্ধান্তের প্রতিবাদে তিনি সভাস্থল ছেড়ে বেরিয়ে যান এবং ঘোষণা করেন, তিনি ২২ ডিসেম্বর নতুন দল গঠন করবেন। তাঁর বক্তব্য-বেলডাঙার মসজিদ নির্মাণ তিনি বন্ধ করবেন না, এবং তাঁর নতুন দল আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের কমপক্ষে ১৩৫টি আসনে প্রার্থী দেবে।

আরও পড়ুন: Horoscope Today: সূর্য-শনির পঞ্চক যোগ, টাকার পাহাড়ে এই রাশির জাতকরা!
এদিকে বেলডাঙার সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও আলোচনার কেন্দ্র এখন দানবাক্সের নগদ অঙ্ক এবং এই নির্মাণের ভবিষ্যৎ। রাজনৈতিক বিতর্ক যতই থাকুক, স্থানীয় মানুষের বড় অংশ অনুদান দিয়ে তাঁদের সমর্থন জানাচ্ছেন বলে জানা গেছে। হুমায়ুনের দাবি-মানুষের শ্রদ্ধা ও বিশ্বাসই এই উদ্যোগকে এত দ্রুত সমর্থন এনে দিয়েছে।


