Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে ভারত। তবে ম্যাচ শেষে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে (Shaun Pollock)। যার মধ্যে অন্যতম হলো সঞ্জুকে বারবার দলের বাইরে রাখা।
সুযোগ পেয়েও ব্যর্থ গিল, বারবার বাদ সঞ্জু (Shaun Pollock)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দাপটের সাথে জয় পেয়েছে ভারতীয় দল। তবে ম্যাচ জেতার পরেও বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। যার মধ্যে অন্যতম হলো সঞ্জুকে বারবার প্রথম একাদশের বাইরে রাখা। ভাল পার্ফম করেও কেন দলে সুযোগ হচ্ছে না তাঁর, এই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে সমর্থকদের মনে। অন্যদিকে চোট সরিয়ে দলে ফিরেছেন গিল কিন্তু তিঁনি এই দিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। সেই বিষয়েও অনেকে মনে করেন গিল পর্যাপ্ত সুযোগ পেলেও সঞ্জু যেকোন কারণেই হোক সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন (Shaun Pollock)।
মঙ্গলবার কটকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা পান না সঞ্জু স্যামসন। শেষ ৬টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে চারটিতে তাঁকে থাকতে হয়েছে ডাগআউটে বসে কাটাতে হয়েছে। তাঁর জায়গায় খেলেন জিতেশ শর্মা। সঞ্জুকে বসিয়ে গিলকে খেলানো নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এশিয়া কাপ থেকে গিলকে ফেরানো হয়েছে টি-টোয়েন্টি দলে। তার আগে অভিষেকের সঙ্গে ওপেন করতেন সঞ্জু।

বারবার কেন কোপের মুখে পড়তে হচ্ছে স্যামসনকে? বারবার কেন সুযোগ পাচ্ছেন গিল? এসবের উত্তর খুঁজলেন শন পোলক। এই প্রাক্তন প্রোটিয়া তারকা মনে করেন, ‘হ্যাঁ, সঞ্জুর জন্য খারাপ লাগছে। আমার মনে হয়, শুভমন গিলকে অন্য নজরে দেখা হচ্ছে। আমার ধারণা ওকে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পর্যায়ে ফেলা হচ্ছে (Shaun Pollock)।’

হঠাৎ কেন এই দুই মহাতারকার সঙ্গে তুলনা টানা হচ্ছে গিলের সেই বিষয়েও ব্যাখ্যা দিলেন এই প্রাক্তন প্রোটিয়া তারকা। তিঁনি বলেন, ‘বিরাট, রোহিত যেমনভাবে দলে ফেরে, ঠিক তেমনভাবে গিলকেও ফেরানো হচ্ছে। ওরা আবার নিজেদের জায়গায় ফিরে যায়। ওদের পজিশনে কোনও বদল হয় না।’
আরও পড়ুন: FIFA World Cup 2026: প্রতিটি ম্যাচে হাইড্রেশন ব্রেক, বিজ্ঞাপন টানতেই কি এই সিদ্ধান্ত?
পোলক মনে করেন সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে গিলের পারফরমেন্স তাঁর জায়গা আরও মজবুত করেছে। ওপেনিং থেকে সরানো একপ্রকার অসম্ভব হয়ে গিয়েছে গিলকে। এই প্রসঙ্গে পোলক বলেন, ‘টেস্ট সিরিজে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করেছে। নিজেকে একনম্বর ব্যাটার হিসেবে মেলে ধরেছে। তাই না? আমার মতে শুভমন দলের সেরা প্লেয়ার। তাই ও স্বাভাবিকভাবেই ওপরের দিকে চলে যায়।’ গিলের সঙ্গে অভিষেক শর্মার ওপেনিং জুটির প্রশংসা করেন প্রাক্তন প্রোটিয়া তারকা (Shaun Pollock)।


