Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : চিংড়িহাটায় মেট্রোরেলের বকেয়া কাজ সম্পন্ন করতে রাজ্য ও মেট্রোরেল সহ অন্যান্য সব পক্ষকে আবারও বৈঠকে বসতে নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। কারা বৈঠকে বসবেন, সেই আধিকারিকদের নাম আগামীকাল তথা শুক্রবার রাজ্যকে জানাতে নির্দেশ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। কবে, কখন, কোথায় এই বৈঠক করা হলে সুবিধা হবে, তা সব পক্ষের সম্মতিতে আগামীকাল নির্দেশ দেবেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ।
একাধিক বৈঠক হলেও কাটেনি জট (Calcutta High Court)
চিংড়িহাটায় মেট্রো সম্প্রসারণের কাজ নিয়ে রাজ্য ও মেট্রো কর্তৃপক্ষের দড়ি টানাটানি অব্যাহত। রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আগেই। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর অরেঞ্জ লাইনে বর্তমানে মেট্রো চলছে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত। চিংড়িহাটায় এই লাইনের তিনটি পিলার বসানোর জন্য ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য রাজ্যের কাছে আবেদন করেছিল আরভিএনএল। কিন্তু রাজ্যের অসহযোগিতার কারণে কাজ করা যাচ্ছে না বলে আদালতে অভিযোগ করে আরভিএনএল। এর আগে হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সব পক্ষের মধ্যে একাধিক বৈঠক হলেও জট কাটেনি। আর তাই মেট্রোর কাজ থমকে রয়েছে।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের দাবি (Calcutta High Court)
বৃহস্পতিবার এই মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে বলেন, যান চলাচলের অসুবিধা যাতে না হয় তার জন্য ওই এলাকায় একটি আন্ডার পাস তৈরি করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এখনও তা হয়নি। কারণ ওটা খুবই দুর্ঘটনাপ্রবণ এলাকা (Calcutta High Court)।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তাই শুনে এজি-এর উদ্দেশ্যে বলেন, ‘শেষ মিটিংয়ে আপনার জানা ছিল না আন্ডার পাসের কথা? গতকাল যে মিটিং হয়েছে, তাতে কী আলোচনা হয়েছে? এই ব্যাপারে না আপনি, না রেল বিকাশ নিগম লিমিটেড বলতে পারবেন! এটা বিশেষজ্ঞরা বলতে পারবেন।’ তখন আরভিএনএল-এর আইনজীবী আদালতকে জানান, আগামী নির্বাচনের আগে এই আন্ডার পাস করা সম্ভব হবে না। এজি তার তীব্র আপত্তি করেন।
আরও পড়ুন : Mamata Banerjee: কৃষ্ণনগরের মঞ্চ থেকে কেন্দ্রকে একহাত মমতার!
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মন্তব্য
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তখন বলেন, এটা কেউই অস্বীকার করতে পারে না যে এটা একটি খুবই গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্প। কোনও ভাবেই এই কাজকে ফেলা রাখা যাবে না। যদি না একমাত্র কোভিড হয়, তাহলে এটা শেষ করতেই হবে।’ এজি-এর উদ্দেশ্যে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘আপনি কি বলতে চাইছেন, আন্ডার পাস না হলে মেট্রোর কাজ হবে না?’ তখন এজি বলেন, কতৃপক্ষ বসে সিদ্ধান্ত নিক।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এজি-কে বলেন, ‘আগের মিটিংয়ে আপনারা তো আলোচনা করেছিলেন ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে। এটা আমরা কেউ ঠিক করতে পারিনা। ওটা ওদের ঠিক করতে দিন। এভাবে চললে সমস্যার সমাধান কখনও হবে না। এখন সমাধান কী, তা জানান।’ তার উত্তরে এজি আদালতকে জানান, সমস্ত অফিসাররা আলোচনায় বসবেন। তিনিও সেই বৈঠকে থাকবেন।
আরও পড়ুন : Darjeeling Weather: বড়দিনে পাহাড়ে বরফ, এবছর দার্জিলিং জমজমাট!
আরভিএনএল আদালতকে জানায়, যান চলাচলের জন্য বিকল্প রুট করে দেওয়া হয়েছে। ৩টি পিলারের কাজ বাকি আছে। ওখানে একটা মেট্রো স্টেশন করা হবে। কিন্তু যাতে যানজট না হয়, তার জন্য ওয়ার্কিং স্টেশন হবে না। এরপরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বৈঠকে কোন আধিকারিকরা বসবেন, তাঁদের নাম আগামীকাল সকালে রাজ্যকে জানাতে নির্দেশ দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ। কবে, কখন, কোথায় এই বৈঠক করা হলে সুবিধা হবে, তা সব পক্ষের সন্মতিতে আগামীকাল নির্দেশ দেবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ।


