Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম ব্যাট করতে নেমে বিধ্বংসী মেজাজে ডি’কক। ভারতের সামনে ২১৪ রানের বিশাল টার্গেট দিলো দক্ষিণ আফ্রিকা (Ind vs SA)।
ভারতীয় বোলারদের জঘন্য বোলিংয়ের নজির (Ind vs SA)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতে ১-০ এগিয়ে থেকে আজ খেলা শুরু করেছিল আত্মবিশ্বাসী ভারতীয় দল। সেই আত্মবিশ্বাসে প্রথম থেকেই আঘাত হানতে থাকনে ডি’কক। একের পর এক বল পাঠিয়ে দিতে থাকেন বাউন্ডারি লাইনের বাইরে (Ind vs SA)।
প্রথমে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে রান করতে থাকনে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার কুইন্টন ডি’কক। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে স্কোর বোর্ডের গতি বাড়তে থাকে ঝড়ের গতিতে। সেই তান্ডবের সামনে খেই হারান ভারতের অর্শদীপ সিং। এক ওভারে ৭টি অতিরিক্ত রান দিয়ে গড়লেন লজ্জার নজির। একের পর এক ওয়াইড দিতে থাকেন এই পেসার। নিজের ওভার তিঁনি শেষ করেন ১৩টি বল করে।

১১তম ওভারে অর্শদীপকে প্রথম বলেই ছক্কা মারেন ডি’কক। ফলে চাপে পড়ে যান ভারতীয় বোলার। অফ স্টাম্পের বাইরের দিকে বল করতে গিয়ে বার বার ওয়াইড করে গেলেন তিঁনি। এক ওবারে ৭টি ওয়াইড করার সৌজন্যে এল এল ১৮ রান। ৭টি ওয়াইডই তিঁনি করলেন ডি’কককে। সুদূর অতীতে এমন নজির রয়েছে কিনা মনে করা কঠিন। তারপর ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে যে অর্শদীপের এই খারাপ বোলিংয়ে কতটা অসন্তুষ্ট হয়েছেন দলের হেড কোচ (Ind vs SA)।

আরও পড়ুন: Shah Rukh Khan: কলকাতায় দ্বিতীয়বার মেসি, শহরের উচ্ছ্বাসে যোগ দিচ্ছেন শাহরুখ!
ভারতকে আবার ম্যাচে ফেরান বরুণ চক্রবর্তী। স্পিনারদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার রানের গতি কিছুটা কমে গেলেও ভারতের অধিনায়ক শেষ দুই ওভারে আবার ফিরিয়ে আনেন বুমরা ও অর্শদীপকেই। দুজনেই সম্পূর্ণ ভাবে ব্যর্থ হলেন এই দিন। ৯০ রানে ডি’কককে ফিরতে হয়। নিজের শতরান পূর্ণ করতে না পারলেও নিজের কাজটা দক্ষতার সাথে সম্পূর্ণ করে গেছেন তিঁনি। তাঁর ইনিংসে রয়েছে ৭টি ছয় ও ৫টি চার। ডোনোভান ফেরেরা (৩০) ও মিলার (২০) দলকে পৌঁছে দেয় ২১৩ রানে। ভারতের হয়ে ২টি উইকেট নিয়েছেন বরুণ ও ১টি উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল।
ভারতীয় বোলাররা এই ম্যাচে ২২ রান অতিরিক্ত দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াবে ভারতীয় বোলিং লাইন আপ। তবে প্রশ্ন উঠবে সূর্যকুমারের অধিনায়কত্ব নিয়েও (Ind vs SA)।


