Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২১৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে পরপর উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। তারপর আর খেলায় ফিরতে পারেনি গম্ভীর বাহিনী (Ind vs SA)। একাধিক একস্ট্রা, ফুলটস, হাফ ভলির খেসারত দিয়ে দ্বিতীয় ম্যাচে হারতে হল টিম ইন্ডিয়াকে।
দ্বিতীয় ম্যাচে সহজ জয় প্রোটিয়াদের (Ind vs SA)
দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। একদিকে যেমন বোলিং ব্যর্থতা তেমনই অন্যদিকে ব্যাটিং বিপর্যয়। দুইয়ের ব্যর্থতায় সহজ জয় ছিনিয়ে নিলো দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচ জিতে ভারতের আত্মবিশ্বাস ভাঙে গেল দ্বিতীয় ম্যাচে। গিল, সূর্যরা বারবার সুযোগ পেয়েও ব্যর্থ হচ্ছেন সেখানে ভাল পারফর্ম করেও কেন সঞ্জু স্যামসনকে বসিয়ে রাখা হচ্ছে এর উত্তর বোধহয় শুধু গম্ভীর দিতে পারবেন (Ind vs SA)।
প্রথমে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে রান করতে থাকনে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার কুইন্টন ডি’কক। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে স্কোর বোর্ডের গতি বাড়তে থাকে ঝড়ের গতিতে। সেই তান্ডবের সামনে খেই হারান ভারতের অর্শদীপ সিং। এক ওভারে ৭টি অতিরিক্ত রান দিয়ে গড়লেন লজ্জার নজির। একের পর এক ওয়াইড দিতে থাকেন এই পেসার। নিজের ওভার তিঁনি শেষ করেন ১৩টি বল করে। ১৩টি বল করার রেকর্ড রয়েছে আফগান ক্রিকেটার নবীন উল হকের।
১১তম ওভারে অর্শদীপকে প্রথম বলেই ছক্কা মারেন ডি’কক। ফলে চাপে পড়ে যান ভারতীয় বোলার। অফ স্টাম্পের বাইরের দিকে বল করতে গিয়ে বার বার ওয়াইড করে গেলেন তিঁনি। এক ওবারে ৭টি ওয়াইড করার সৌজন্যে এল এল ১৮ রান। ৭টি ওয়াইডই তিঁনি করলেন ডি’কককে। সুদূর অতীতে এমন নজির রয়েছে কিনা মনে করা কঠিন।
ভারতকে ম্যাচে ফেরান বরুণ চক্রবর্তী। স্পিনারদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার রানের গতি কিছুটা কমে গেলেও ভারতের অধিনায়ক শেষ দুই ওভারে আবার ফিরিয়ে আনেন বুমরা ও অর্শদীপকেই। দুজনেই সম্পূর্ণ ভাবে ব্যর্থ হলেন এই দিন। ৯০ রানে ডি’কককে ফিরতে হয়। নিজের শতরান পূর্ণ করতে না পারলেও নিজের কাজটা দক্ষতার সাথে সম্পূর্ণ করে গেছেন তিঁনি। তাঁর ইনিংসে রয়েছে ৭টি ছয় ও ৫টি চার। ডোনোভান ফেরেরা (৩০) ও মিলার (২০) দলকে পৌঁছে দেয় ২১৩ রানে। ভারতের হয়ে ২টি উইকেট নিয়েছেন বরুণ ও ১টি উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল (Ind vs SA)।

ব্যাট করতে নেমে পরপর উইকেট হারাতে থাকে ভারত। চোট সরিয়ে দলে ফিরে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হলেন শুভমন গিল। গোল্ডেন ডাক করে তাঁকে ফিরতে হয় সাজঘরে। অভিষেক শর্মাও ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারলেন না। মাত্র ১৭ করে আউট হয়ে যান তিঁনি। এই ম্যাচেও ব্যর্থ হলেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও তিঁনি কামব্যাক করতে পারলেন না। মাত্র ৫ রান করে ফিরতে হয় তাঁকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা ভারতের জন্য মোটেও ভাল ছবি নয় (Ind vs SA)।
আরও পড়ুন: Debangshu Bhattacharya: ‘খেলা হবে’–র স্রষ্টার ফের প্রত্যাবর্তন, ভাইরাল দেবাংশুর নতুন রাজনৈতিক গান!
পরপর উইকেট হারিয়ে ভারত যখন পুরোপুরি ব্যাকফুটে সেই সময় দলের কিছুটা হাল ধরেন অক্ষর প্যাটেল ও বর্মা। দুজনে জুটি গড়ে ভারতকে কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও সেই জুটি ভেঙে দেন ওটনেইল বার্টম্যান। ২১ বলে ২১ রান করে ড্রেসিং রুমে ফিরে যান অক্ষর প্যাটেল।তবে লড়াই চালিয়ে যান তিলক। কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না তিঁনি। ২৭ বলে পূর্ণ করলেন লড়াকু হাফ সেঞ্চুরি। তিঁনি ৩৪ বলে করেন ৬২ রান। হার্দিক পান্ডিয়া করেন ২০ রান ও জিতেশ শর্মা করেন ২৭ রান। ৫১ রানে হার ভারতের দ্বিতীয় ম্যাচে।দক্ষিণ আফ্রিকার ৪টি উইকেট নিয়েছেন ওটনেইল বার্টম্যান। ২টি করে উইকেট নিয়েছেন মার্কো জ্যানসেন, লুথো সিপামলা এবং লুঙ্গি এনগিডি।
এবার বোধহয় ভাবতে হবে দল নির্বাচনের ক্ষেত্রে। একদিকে সঞ্জুর মতো ব্যাটার বসে থাকছেন ডাগ আউটে আবার ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করেও দলে ডাক পাচ্ছেন না সামির মতো বোলাররা। গম্ভীরের সামনে এখন মান বাঁচানোর চ্যালেঞ্জ, টেস্ট সিরিজ হেরে এমনিই সমালোচনাফার মুখে পড়তে হয়েছে দলের হেড স্যারকে। এই সিরিজও যদি হাতছাড়া হয় তবে সমস্যায় পড়তে হতে পারে দলের কোচ সহ দলের প্রধান নির্বাচককে (Ind vs SA)।


