Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্যারিস অলিম্পিক্সের পর কুস্তি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। কয়েক সপ্তাহের বিরতির পর এবার তিনি আবার ফিরে এলেন লড়াইয়ের ময়দানে। এই সময়টিতে ভিনেশ রাজনীতিতেও যুক্ত ছিলেন, হরিয়ানার জিন্দ জেলার জুলানা কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে ভোটে অংশ নিয়েছেন এবং বিজেপির যোগেশ বজরঙ্গিকে পরাস্ত করেছেন। কিন্তু এখন সব ফোকাস আবার কুস্তি। লক্ষ্য লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স ২০২৮-এ পদক জেতা।
কী জানালেন ভিনেশ? (Vinesh Phogat)
ভিনেশ (Vinesh Phogat) এক্স-এ দেওয়া পোস্টে লিখেছেন, “প্যারিসই কি শেষ? মানুষ জিজ্ঞেস করেছিল। আমি নিজেও জানতাম না। নিজের জন্য সময় নেওয়া প্রয়োজন ছিল। ম্যাট, চাপ এবং প্রত্যাশা থেকে দূরে গিয়ে শ্বাস নেওয়া দরকার ছিল। সেই নীরবতাই আমাকে বুঝিয়েছে-আমি এখনও এই খেলাকে ভালোবাসি।” তিনি আরও জানিয়েছেন, শৃঙ্খলা, রুটিন ও লড়াই তার ভেতরে এখনও রয়েছে। “আগুনটা কখনও নেভেনি, শুধু ক্লান্তি ও শব্দের আড়ালে চাপা ছিল,” লিখেছেন তিনি। এ বার তাঁর সবচেয়ে বড় প্রেরণাছেলে। “ও-ই আমার দল, আমার চিয়ারলিডার।”

প্যারিসে ইতিহাস (Vinesh Phogat)
ভিনেশ প্যারিসে ইতিহাস (Vinesh Phogat) গড়েছিলেন। তিনি প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে সকলকে চমক দিয়েছিলেন। চারবারের জাপানি বিশ্বচ্যাম্পিয়ন ইউই সুসাকিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। সারা দেশ বিশ্বাস করেছিল, অন্তত রুপো পদক নিশ্চিত। কিন্তু ফাইনালের কয়েক ঘণ্টা আগে নিয়মিত ওজন পরীক্ষায় দেখা যায়, তিনি মাত্র ১০০ গ্রাম বেশি। আন্তর্জাতিক কুস্তি সংস্থার নিয়ম অনুযায়ী, ওজন পরীক্ষায় ব্যর্থ হলে আগের সব ফল অকার্যকর।

আরও পড়ুন: Mexico Tariffs: ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক চাপাল মেক্সিকো!
আবেদন খারিজ
ভিনেশ এই সিদ্ধান্তের বিরুদ্ধে দাবি তোলেন, প্রথম দিনের তিনটি বাউট জিতে রুপো নিশ্চিত করা উচিত। কিন্তু কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্ট (CAS) এই আবেদন খারিজ করে দেয়। ফলে ঐতিহাসিক পারফরম্যান্স সত্ত্বেও দেশে ফিরতে হয় ভিনেশকে শূন্য হাতে। দেশে ফেরার পর ভিনেশকে বিপুলভাবে স্বাগত জানানো হয়।


