Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাঞ্জাবের বিরুদ্ধে দিল্লি রানের পাহাড় গড়লেও সেই পাহাড় অনায়াসেই পার করে ফেলল পাঞ্জাব (DC vs PBKS)।
টিম গেমে পাঞ্জাবের দাপুটে জয় (DC vs PBKS)
ভোটের বাজারে বঙ্গে এখন উত্তাপ বইছে চারদিকে। সেই উত্তাপ যদিও ছড়িয়ে পড়েছে গোটা দেশে। একদিকে যেমন ভোটের উত্তেজনা তেমন অন্যদিকে রয়েছে আইপিএল-এ উন্মাদনা। সব রকম চেষ্টার পরেও পাঞ্জাবকে আটকাতে না পেরে হার মেনে নিতে হল দিল্লিকে (DC vs PBKS)।
একবার কোনও কাজ করলে বলা যেতে পারে লাক বাই চান্স, কিন্তু সেই কাজ যদি কেউ বারবার করে দেখায় অনায়াসে তবে সেটাকে কী বলা যেতে পারে? যে দল একের পর এক হাই স্কোরিং ম্যাচ সফল ভাবে রান চেস করে জিতে যাচ্ছে তারা হল পাঞ্জাব সুপার কিংস। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে পাঞ্জাব সেই অশ্বমেধের ঘোড়া যাকে থামানোর জোর এই মুহূর্তে কোনও দলের নেই। ২৬৫ রান খুব সহজেই তাড়া করে ম্যাচ জিতে শ্রেয়স আইয়াররা প্রমাণ করে দিলেন কেন তাঁরা টেবিল টপার। আইপিএল-এর ইতিহাসে এই রান চেস সর্বোচ্চ।

আরও পড়ুন: Heat Water: বাড়ছে তাপ, দৈনন্দিন কতটা জল খেলে সুস্থ থাকবেন জেনে নিন
প্রথমে ব্যাট করতে শুরু থেকেই অনবদ্য ফর্মে ছিলেন কেএল রাহুল এবং নীতিশ রানা। রীতিমত দুজনে তাণ্ডব চালায় অরুণ জেটলি স্টেডিয়ামে। টেস্ট হোক বা টি-টোয়েন্টি, যে কোন ফরম্যাটে চোখ বন্ধ করে অন্যতম ভরসাযোগ্য নাম রাহুল সেটা আজও আবার প্রমাণ হল। তাঁর এই মহাকাব্যিক ইনিংস ছিল দেখার মত। রাহুল ওপেনে নেমে অপরাজিত থাকলেন ৬৭ বলে ১৫২ রানে। ৯১ রানের দুরন্ত ইনিংস খেললেন নীতীশ রানা। ২০ ওভারে ২৬৪ রান দিল্লির।

রান তাড়া করতে নেমে পাঞ্জাবের দুই ওপেনার যেন সাইক্লোনের মত আঁচড়ে পড়ে দিল্লির বোলারদের উপর। যে গতিতে রান তাড়া করতে থাকেব তাতে তখন ২৬৫ রানও যেন কম মনে হচ্ছে। পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরণ সিং পাওয়ার প্লে-তেই খেলা নিয়ে যান নিজেদের দখলে। এই জুটি পাওয়ার প্লে-তে ১১৬ রান তোলেন। যখন জুটি ভাঙে তখন পাঞ্জাবের স্কোর ১২৬ (DC vs PBKS)।

প্রিয়াংশ আর্য ফেরেন ১৭ বলে ৪৩ রানের ইনিংস খেলে এবং প্রভসিমরণ সিং ২৬ বলে ৭৬ করে আউট হন কিন্তু তাতে দিল্লির কোনও লাভ হয়নি। এরপর ব্যাট করতে আসেন পাঞ্জাবের সেনাপতি শ্রেয়স আইয়ার। তিনি যতক্ষণ মাঠে থাকবেন ততক্ষণ তাঁদের দুর্গ ভেদ করে জয় ছিনিয়ে নেওয়ার ক্ষমতা এই মুহূর্তে আইপিএল-এ কোনও দলের বোলারদের নেই। মাথা ঠান্ডা রেখে নিজেদের লক্ষ্যে স্থির থেকে দলকে আবারও একটা জয় এনে দিলেন পাঞ্জাব অধিনায়ক। ৩৬ বলে ৭১ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। শ্রেয়স আইয়ারের আইপিএল কেরিয়ারে ৪০০০ রান পূর্ণ হল। ১৮.৫ বলেই ম্যাচ জিতে যায় পাঞ্জাব।
এই ম্যাচ রাহুলের কাছে মহাভারতের সেই যুদ্ধের মত যেখানে বারবার এই দ্বন্ধই তীব্র হয়েছে কর্ণ নাকি অর্জুন। একজন যদি নায়ক হন তবে আরেকজন হলেন ট্রাজিক নায়ক। শ্রেয়স দলকে জিতিয়ে হিরো হয়ে গেলেন দিল্লির বোলারদের ব্যর্থতায় ট্র্যাজিক হিরো হয়েই থেকে গেলেন কেএল রাহুল। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নিজেদের শীর্ষ স্থান ধরে রাখল পাঞ্জাব। এখনও পর্যন্ত একটিও ম্যাচ হারেনি শ্রেয়স আইয়ারের দল (DC vs PBKS)।


