Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৈভবের সেঞ্চুরির পরে দুর্দান্ত বোলিং। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে যাত্রা শুরু করল ভারত (India)।
জয় দিয়ে যাত্রা শুরু ভারতের (India)
ম্যাচ জয়ের জন্য মঞ্চ গড়েই দিয়েছিলেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। অন্যতম সম্ভাবনাময় এই তরুণ তুর্কি ৯৫ বলে ১৭১ রানের দাপুটে ইনিংস খেলেন। যার ফলে ভারত রানের পাহাড় চাপিয়ে দেয় UAE-র উপর। ব্যাট হাতে দাপট দেখায় টপ অর্ডারের আরও দুই ব্যাটার বিহান মালহোত্রা ও অ্যারন ভারঘিস। দু’জনেই ৬৯ রান করে করেন। যার ফলে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারতের স্কোর দাঁড়ায় ৪৩৩। এই পাহাড় সম রান তাড়া করে যেটা একপ্রকার অসম্ভব ছিল সংযুক্ত আরব আমিরশাহির কাছে আর হলেও সেরকম, বড় ব্যবধানে ম্যাচ এল ভারতের পক্ষে। ২৩৪ রানে ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে যাত্রা শুরু করল ভারতীয় ক্রিকেট দল (India)।
সংযুক্ত আরব আমিরশাহি টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। ওপেনে নেমে মাত্র চার রানে আউট হয়ে যান আয়ুষ মাত্রে। কিন্তু বৈভব ছিলেন তাঁর নিজের মেজাজেই। ২১২ রানের জুটি গড়েন অ্যারনকে সঙ্গে নিয়ে। অ্যারন ৬৯ রান করে আউট হলেও হাল ছাড়েননি বৈভব। চেনা ছন্দে বিধ্বংসী মেজাজে খেলতে থাকেন তিঁনি। তাঁর ব্যাটে যেন ঝড় বইছে তখন। ৫৬ বলে পৌঁছে যান নিজের শতরানে।

শতরান করেই থামেননি তিঁনি। নিজের সত্ৰাণকে বড় রানে পরিণত করেন একের পর এক বলকে বাউন্ডারি লাইনে পাঠিয়ে। ৯৫ বলে করেন ১৭১ রান। তাঁর ইনিংসে রয়েছে ১৪টি ছয় এবং ৯টি চার। তিঁনি দিন ব্যাট করেন ১৮০ স্ট্রাইক রেটে। মাঠে সেদিন দর্শক শুধু দেখলেন চার চয়ের বন্যা। বাকি কাজটা করে দেন বিহান মালহোত্রা। তিঁনিও ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষে রানের গতি বাড়ান বেদান্ত ত্রিবেদী (৩৮), অভিজ্ঞান অভিষেক কুণ্ডু (৩২)।

আরও পড়ুন: Metro Rail: পরীক্ষার জন্য বিশেষ পরিষেবা আগামী রবিবার, সকাল ৭টা থেকেই মিলবে মেট্রো
এই পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে পরপর ব্যবধানে উইকেট হারিয়ে ম্যাচ থেকে বেরিয়ে যায় UAE। ১৩.৪ ওভারে ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে তখন ধুঁকছে সংযুক্ত আরব আমিরশাহি। এই অবস্থা থেকে কিছুটা লড়াই করেন পৃথ্বী মধু ও উদ্দিশ সুরি। ৮৭ বলে ৫০ করে আউট হন পৃথ্বী। শেষ পর্যন্ত ১০৬ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন উদ্দিশ। তবে ততক্ষণে ম্যাচ থেকে বাইরে চলে গিয়েছিল দল, যেখান থেকে ফিরে আসা কোনোভাবেই সম্ভব ছিল না। ২৩৪ রানের বিশাল রানে জয় হয় ভারতের। ম্যাচ সেরা হন বৈভব সূর্যবংশী (India)।


