Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মুম্বইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স (KKR vs MI)। মুম্বইকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল নাইট বাহিনী।
ইডেনে কলকাতার জয় (KKR vs MI)
ক্রিকেটের নন্দন-কাননে আজ উত্তেজনার চোরাস্রোত তখন বইছে। বাইরের গরম যেন আরও বেড়ে চলেছে মাঠের অন্দরে। এর আগে যে বৃষ্টি হয়েছে তা তখন উপেক্ষিত। সমর্থকদের গর্জনে স্টেডিয়ামে কান পাতা দায়। এমন হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক রাহানে (KKR vs MI)।
শুরুতেই পরপর উইকেট হারিয়ে মুম্বই তখন বিপাকে। একে একে ফিরতে থাকেন মুম্বইয়ের টপ অর্ডারের ব্যাটাররা। রিকেলটন ফেরেন ৬, রোহিত শর্মা ফেরেন ১৫, নমন ধীর ০ এবং সূর্যকুমার যাদব ফেরেন ১৫ রানে। মুম্বই শিবিরে এমন আঘাত হানেন সৌরভ দুবে এবং গ্রিন। দুজনেই দুটি করে উইকেট তুলে নিয়ে প্রাথমিক কাজটা করে ফেলেছেন (KKR vs MI)।

আরও পড়ুন: Mohun Bagan: দিল্লির বিরুদ্ধে খেতাবী লড়াইয়ের অঙ্ক কঠিন মোহনবাগানের
৪১ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকে মুম্বই ইন্ডিয়ান্স। সেখান থেকে ম্যাচের হাল ধরার চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া এবং তিলক ভর্মা। তবে ম্যাচ মাঝপথে থিম যায় বৃষ্টির কারণে।

তবে বৃষ্টি টলাতে পারেনি নাইট বোলারদের। নিয়ন্ত্রিত বোলিংয়ে মঞ্চ গড়ে দেন নাইট বোলাররা। হার্দিক এবং তিলক চেষ্টা করেও খুব বেশি দূর এগোতে পারেননি।
হার্দিক-তিলক জুটি ভাঙার কাজ করেন নারিন। হার্দিক ফেরেন ২৬ রানে এবং তিলক ২০ রানে।
তবে শেষে করবিন বসের ঝোড়ো ৩২ রানের সুবাদে ১৪৭ রানে পৌঁছয় মুম্বই। দুটি করে উইকেট নেন ক্যামেরন গ্রিন, সৌরভ দুবে এবং কার্তিক ত্যাগী (KKR vs MI)।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল না হলেও মনীষ পান্ডে এবং রোভমান পাওয়েল দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। অবশেষে ৬ উইকেট হাতে রেখে ম্যাচ যেতেন নাইটরা।
চলতি মরশুম আইপিএল-এ মুম্বইয়ের বিরুদ্ধে হেরে শুরু হলেও গ্রুপ পর্বের শেষ ল্যাপে এসে তাদের বিরুদ্ধে ম্যাচ জিতে মধুর প্রতিশোধ কলকাতার।
কিন্তু ম্যাচ জিতলেও নাইটদের ব্যাটিং যথেষ্ট চিন্তায় রাখবে। কারণ একটা সময় কোন দল বেশি খারাপ খেলছে সেটাই বোঝা কঠিন হয়ে যাচ্ছিল। একদিকে যেমন পাল্লা দিয়ে মুম্বই কিছু খারাপ নমুনা সামনে রাখছে তখন কলকাতাও একের পর এক উইকেট কার্যত ছুঁড়ে দিয়ে আসছে। রান অল্প থাকলেও খেলা গড়ায় শেষ পর্যন্ত। এখন দেখার আগামীতে ভুল ত্রুটি শুধরে নিয়ে নিজেদের সেরাটা দিতে পারে কিনা নাইট বাহিনী (KKR vs MI)।


