Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে (WB SIR) গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ্যে এনেছে নির্বাচন কমিশন। যদিও রাজ্যের ভোটারদের খসড়া তালিকা এখনও আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়নি, তবু সোমবার সকাল থেকেই ভোটাররা অনলাইনে দেখে নিতে পারছেন তাঁদের নাম তালিকায় রয়েছে কি না। এই খসড়া তালিকায় যাঁদের নাম পাওয়া যাবে না, তাঁদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে হবে।
নির্দিষ্ট ফর্ম ৬ পূরণ করতে হবে (WB SIR)
নতুন করে নাম তুলতে হলে আবেদনকারীদের নির্বাচন (WB SIR) কমিশনের নির্দিষ্ট ফর্ম ৬ পূরণ করতে হবে। তবে এ বার শুধু ফর্ম ৬ দিলেই হবে না। কমিশন আরও একটি অতিরিক্ত ফর্ম চালু করেছে, যার গঠন অনেকটা আগের এনুমারেশন ফর্মের মতো। এই পুরো প্রক্রিয়াটি হচ্ছে এসআইআর (Special Intensive Revision)-এর আওতায়, ফলে নিয়ম আগের তুলনায় আরও কড়া করা হয়েছে।
যাঁরা আগে এনুমারেশন ফর্ম পূরণ করেননি (WB SIR)
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৭ অক্টোবর এসআইআর (WB SIR) কর্মসূচির দিন ঘোষণা করা হয়েছিল। সেই দিন পর্যন্ত রাজ্যে মোট ভোটার ছিলেন ৭ কোটি ৬৬ লক্ষেরও বেশি। খসড়া তালিকায় এখন প্রায় ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম রাখা হয়েছে। এর বাইরে প্রায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়েছে। কমিশন জানিয়েছে, বাদ পড়া নামগুলির মধ্যে বেশিরভাগই মৃত ব্যক্তি, স্থানান্তরিত ভোটার, নিখোঁজ বা ভুয়ো ভোটার হিসেবে চিহ্নিত। এ ছাড়া এমন বহু ভোটার রয়েছেন, যাঁরা আগে এনুমারেশন ফর্ম পূরণ করেননি। রাজ্যে প্রায় ৫৭ হাজারের বেশি মানুষ এই ফর্ম জমা দেননি এবং তাঁদের নামও বাদ পড়া তালিকায় রয়েছে। এই সব ভোটারদের আবার নতুন করে আবেদন করতে হবে।
২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে যোগসূত্র (WB SIR)
নতুন নিয়ম অনুযায়ী, ফর্ম ৬-এর সঙ্গে যে অতিরিক্ত ফর্মটি পূরণ করতে হবে, সেখানে ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে যোগসূত্র দেখাতে হবে। যদি আবেদনকারীর নিজের নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকে, তাহলে সেই তথ্য দিতে হবে। যদি না থাকে, তবে বাবা, মা, ঠাকুরদা বা ঠাকুরমার মধ্যে যাঁর নাম ওই তালিকায় রয়েছে, তাঁর তথ্য জানাতে হবে।

এই ফর্মে তিনটি অংশ
এই ফর্মে তিনটি অংশ থাকবে। উপরের অংশে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য লিখতে হবে। নীচের দু’টি অংশে ২০০২ সালের ভোটার তালিকা সংক্রান্ত তথ্য দেওয়ার জায়গা থাকবে। এই ফর্মেও বুথ লেভেল অফিসার বা বিএলও-র সই বাধ্যতামূলক। কমিশন সূত্রে জানানো হয়েছে, যাঁরা আগে এনুমারেশন ফর্ম পূরণ করেছিলেন, তাঁদের সকলের নামই খসড়া তালিকায় রয়েছে। এমনকি যাঁরা শুধু সই করে ফর্ম জমা দিয়েছিলেন, তাঁদের নামও বাদ যায়নি। জীবিত ভোটারকে মৃত হিসেবে দেখানো হয়েছে- এমন কোনও অভিযোগ কমিশনের কাছে আসেনি।
আরও পড়ুন: Donald Trump: বিবিসি-র বিরুদ্ধে ১০০০ কোটি ডলারের মানহানি মামলা ডোনাল্ড ট্রাম্পের!
যাঁরা নতুন ভোটার হবেন, যাঁদের নাম ভুলবশত বাদ পড়েছে বা যাঁরা অন্য রাজ্য থেকে এসে পশ্চিমবঙ্গের ভোটার হতে চান, তাঁদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। অন্য রাজ্য থেকে আসা ভোটারদের ফর্ম ৮ পূরণ করতে হবে, এবং সেখানেও এনুমারেশন ফর্মের মতো একটি অতিরিক্ত ফর্ম জমা দিতে হবে।


