Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (PM Modis Rally) আগে রাজ্যে রাজনৈতিক উত্তাপ দিন দিন বেড়েই চলেছে। এসআইআর-এর (SIR) শুনানি শেষ হওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলে মূল নির্বাচনী যুদ্ধের রণক্ষেত্র স্পষ্ট হয়ে যাবে। তার আগেই শনিবার নদিয়ার তাহেরপুরে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’-তে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলিপুরদুয়ার, দুর্গাপুর ও কলকাতার পর এবার নদিয়ার এই সভা প্রধানমন্ত্রীর নির্বাচনী সফরের গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রধানমন্ত্রীর সভা (PM Modis Rally)
সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দরে (PM Modis Rally) পদার্পণ করবেন। এরপর আকাশপথে হেলিপ্যাডে পৌঁছে, গাড়ি করে মাত্র এক কিলোমিটার দূরে তাহেরপুরের নেতাজি পার্কে অনুষ্ঠিত সভাস্থলে পৌঁছবেন। মোদির সভা কেবল জনসংযোগের সীমাবদ্ধ নয়; একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও অনুষ্ঠিত হবে। এদিন প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন করা হবে ৩ হাজার ২০০ কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প। এছাড়াও কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত ৬৮ কিলোমিটার দীর্ঘ রাস্তা চার লেনে রূপান্তরিত হওয়ার আনুষ্ঠানিক উদ্বোধনও তিনি করবেন। পাশাপাশি বারাসাত থেকে বড়জাগুলি পর্যন্ত ১৮ কিলোমিটার অংশের চার লেন কাজের শিলান্যাসও প্রধানমন্ত্রীর হাতেই সম্পন্ন হবে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার (PM Modis Rally)
সভা ও প্রকল্প উদ্বোধনের কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার সকাল থেকে পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এর মধ্যেই রাজনৈতিক উত্তাপও চোখে পড়েছে। নদিয়ার চাকদায় প্রধানমন্ত্রীর আগমনের আগে ‘গো ব্যাক মোদি’ শ্লোগান লিখিত ফ্লেক্স এবং পোস্টার দেখা যায়। এতে পাঁচ লাখ মতুয়া জনগোষ্ঠীর নাম বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সভাকে ‘নাগরিকত্ব হরণের সভা’ বলে কটাক্ষ করা হয়েছে। এই ফ্লেক্স ছিঁড়ে প্রতিবাদ করেন স্থানীয় এক বিজেপি নেতা।

রাজনৈতিক মহল মনে করছে, মোদির এই সভা শুধু এক জন নেতার আগমন নয়, বরং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের রণক্ষেত্রের প্রারম্ভ। রানাঘাটের সভা থেকেই প্রধানমন্ত্রী বিজেপির নির্বাচনী প্রচারণার দামামা বাজাবেন এবং রাজ্যের ভোট প্রক্রিয়ায় তাঁর দল শক্ত অবস্থান তৈরী করবে। বিশেষ করে মতুয়া সম্প্রদায়কে কেন্দ্র করে ভোটের প্রভাব এবং স্থানীয় জনমতকে জোরদার করতে এই সভার বিশেষ তাৎপর্য রয়েছে।


