Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২৪ ডিসেম্বর অর্থাৎ আজকের পর (Weather Update) থেকে কনকনে শীতের আমেজ থাকবে রাজ্যে। গত কয়েকদিন শীতের পথে বাধা হচ্ছিল পশ্চিমী ঝঞ্ঝা। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বর্তমানে সে ঝঞ্ঝা কেটে গিয়েছে। ফলত ঠান্ডা আরও বাড়বে। রাজ্যজুড়ে বজায় থাকবে শীতের আমেজ। ২৭ ডিসেম্বরের মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। বড়দিনেও জাঁকিয়ে থাকবে শীতের আমেজ। সঙ্গে নিউ ইয়ারেও জাঁকিয়ে শীত পড়বে।
শীতের দাপট (Weather Update)
সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা নামতে পারে ১২- ১৩ ডিগ্রিতে (Weather Update)। এদিকে পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট আরও বেশি থাকবে। আপাতত আপাতত সর্বনিম্ন তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও চলতি সপ্তাহে তা ৯ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। উত্তরবঙ্গেরও কিছু জেলাকে ঠান্ডায় টেক্কা দেবে পশ্চিমাঞ্চল।

কুয়াশার প্রভাব কিছুটা কমেছে (Weather Update)
গত কয়েকদিন ঘন কুয়াশার দাপট ছিল দক্ষিণবঙ্গজুড়ে (Weather Update)। আপাতত কুয়াশার প্রভাব কিছুটা কমেছে। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সাতদিনে। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। শুষ্ক আবহাওয়ায় শীতের আমেজ থাকবে ভরপুর।

আরও পড়ুন: Panettone: বড়দিনে ইতালির হেঁশেল মাতায় সুগন্ধি প্যানেটোনে
কলকাতার আবহাওয়া
কলকাতা:- কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা :- ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা – ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম। আপাতত কলকাতায় কোন বৃষ্টির সম্ভাবনা নেই। বড়দিনে আরো নামবে তাপমাত্রা।


