Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিজয় হাজারে ট্রফিতে বিরাট ম্যাজিকে মজে আছে সমর্থকরা। এখন তাঁর লক্ষ্য নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স (Virat Kohli)।
আবারও দেখা যাবে বিরাট ঝড়? (Virat Kohli)
বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। একটি ম্যাচে করেছেন শতরান আর একটি ম্যাচে অর্ধশতরান। তবে মাত্র দুই ম্যাচ দেখতে পেয়ে হতাশ তাঁর ভক্তরা। তাঁকে আরও কয়েকটা ম্যাচে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন ভক্তরা। একই ছবি রোহিত শর্মার ক্ষেত্রেও। কিন্তু তিনি আর খেলবেন না বিজয় হাজারে ট্রফিতে। তবে বিরাট ভক্তদের জন্য কিছুটা স্বস্তির খবর এল। বিজয় হাজারে ট্রফিতে ফিরতে চলেছে বিরাট কোহলি। তাঁর সঙ্গী যশস্বী জয়সওয়াল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে শুরুর আগে তাঁরা বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে পারেন বলেই রিপোর্টে প্রকাশ (Virat Kohli)।
প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রোহিত শর্মা আর ঘরোয়া ক্রিকেট খেলবেন না। তিনি দুই ম্যাচের জন্য সই করেছিলেন। প্রথমে বিরাটেরও দুই ম্যাচ খেলার কথা থাকলেও এখন শোনা যাচ্ছে পরের ম্যাচ প্রস্তুতির জন্য আরও ম্যাচ খেলতে চান কোহলি। তবে হয়ত গ্রুপ স্তরে খেলবেন না তিনি। তাকে রাউন্ড সিক্সে খেলানোর পরিকল্পনা চলছে। রাউন্ড সেক্সের ম্যাচ ৬ জানুয়ারি রেলওয়েজের বিরুদ্ধে।

আরও পড়ুন: Condom: বাংলাদেশে কন্ডোমসহ বিভিন্ন গর্ভনিরোধকের ভয়াবহ ঘাটতি: মজুত মাত্র ৩৯ দিনের কন্ডোম
এই একই ছবি যশস্বী জয়সওয়ালের ক্ষেত্রেও। তিনিও মুম্বইয়ের হয়ে খেলতে পারেন কয়েকটা ম্যাচ। ১১ জানুয়ারি বোরোদার বিরুদ্ধে খেলতে দেখা যেতে পারে এই তারকা ব্যাটারকে। তবে তিনি কতগুলো ম্যাচ খেলবেন সেটা নিশ্চিত নয়।
এক দশকের বেশি সময় পরে বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমেছেন বিরাট। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ ছিল কেন্দ্রীয় চুক্তিতে থাকা প্লেয়ারদের ম্যাচের বিরতিতে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। বিরাট-রোহিত শুধুমাত্র বোর্ডের নির্দেশে নয় বরং নিজেদের প্রমাণ করার তাগিদেই খেলেছেন এই টুর্নামেন্ট। আর সেটা তাঁরা বুঝিয়েও দিয়েছেন নিজেদের পারফরম্যান্স দিয়ে। দুজনেই যেন আজও অপ্রতিরোধ্য সম্রাট (Virat Kohli)।


